অক্টোবরে পাঁচ দিনের সাঁতার শেখার বিশেষ কোর্স

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটসঃ সাঁতারে আত্মবিশ্বাস বাড়াতে এবং দ্রুত দক্ষতা অর্জনের সুযোগ দিচ্ছে Be Well-এর পাঁচ দিনের বিশেষ সাঁতার প্রশিক্ষণ কোর্স।কোর্সগুলো অনুষ্ঠিত হবে পপলার বাথস ও মাইল এন্ড পার্ক লেজার সেন্টারে।অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত এসব কোর্সে নতুন শিক্ষার্থী এবং যাঁরা আগে সাঁতার শেখেননি, তাঁরাও অংশ নিতে পারবেন।

কোর্সের মধ্যে রয়েছে:

  • শিশুদের জন্য অক্টোবরের হাফ-টার্মে প্রতিদিন ৩০ মিনিটের সাঁতার প্রশিক্ষণ।
  • প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন ৪৫ মিনিটের প্রশিক্ষণ।কোর্স চলবে ১৯ থেকে ২৩ অক্টোবর এবং ২৬ থেকে ৩০ অক্টোবর।
  • SEND শিক্ষার্থীদের জন্যও বিশেষ কোর্সের ব্যবস্থা রয়েছে।

কোর্সে আসন সংখ্যা সীমিত। তাই আগ্রহীদের দ্রুত বুকিং করার পরামর্শ দেওয়া হয়েছে।

You might also like