অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
সত্যবাণী

পার্বত্য-চট্টগ্রামঃ পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন।রোববার সন্ধ্যা ৭টার দিকে রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত রোববার সন্ধ্যা ৬টা হতে পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো।একই সঙ্গে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য বলা হল।সাজেক থেকে জনসংহতি সমিতি-জেএসএস (সন্তু লারমা) পক্ষের সদস্যদের সরিয়ে দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের জন্য পর্যটন সড়ক অবরোধের ঘোষণা দেয় ‘সাজেক কারবারি অ্যাসোসিয়েশন’ ও ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’।এ কারণে রোববার থেকে সাজেকের পথে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।দুপুরের পর সংগঠন দুটির পক্ষ থেকে জানানো হয়, প্রশাসনের আশ্বাসে অবরোধ দুদিনের জন্য স্থগিত করা হয়েছে।

You might also like