অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদুর রহমান মান্না
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।শুক্রবার (১৬ জানুয়ারি) রাত সোয়া ১২টায় বিষয়টি নিশ্চিত করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার।তিনি জানান,রাত ১১টার একটু পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন মান্না।তখন তাকে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।তবে চিকিৎসকরা জানিয়েছেন তিনি হার্ট অ্যাটাক করেছেন কি-না এখনও নিশ্চিত নয়।তার কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে।রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।তিনি দল ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।এর আগেও ২০২৪ সালের সেপ্টেম্বরে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদুর রহমান মান্না।তখন তার দলের পক্ষ থেকে জানানো হয়েছিল ২০১৫ সালে গ্রেফতারের পর কারাগারে থাকা অবস্থায়ও হার্ট অ্যাটাক করেন তিনি।তখন তাকে হাসপাতালে পাঠানো হলে তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে।