কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপনে ‘সৃজন’-এর আয়োজনে অনুষ্ঠিত হলো মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান

নিলুফা ইয়াসমীন হাসান
বার্তা সম্পাদক,সত্যবাণী

লন্ডনঃ বাংলা সাহিত্যের অন্যতম বিদ্রোহী ও মানবতাবাদী কবি সুকান্ত ভট্টাচার্য দারিদ্রতা ও সমাজের বৈষম‍্য নিয়ে কবিতা লিখেছেন,সমাজ বদলে তার স্বপ্নের কথা বলেছেন,পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটির মত প্রতীকী বর্ণনা করেছেন।সাংস্কৃতিক সংঘঠন সৃজন একটি সুন্দর,পরিচ্ছন্ন ও শৈল্পিক অনুষ্ঠানের মাধ‍্যমে উদযাপন করেছে কবি সুকান্তের জন্মশত বার্ষিকী।বার্ডি আর্ট সেন্টারে আয়োজিত সাংস্কৃতিক আয়োজন ছিল খুবই উপভোগ‍্য।কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে বিপুল দর্শকের আগমনে গত ২৭শে সেপ্টেম্বর রবিবার পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে বহুভাষিক ও প্রজন্ম ভিত্তিক মনোরম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সৃজন আর সভাপতি সাহেব উদ্দিন বাচ্চু,ড.হাসনীন চৌধুরী ও রবিউল হক লেনিন এর প্রাণবন্ত সঞ্চালনায় The Poet of the Time থিমকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে কবিতা,সংগীত,নৃত্য,আলোচনা এবং পোয়েট্রি থিয়েটারের মাধ্যমে সুকান্তের সাহিত্য ও সামাজিক প্রাসঙ্গিকতা তুলে ধরা হয়েছে।বাংলা ও ইংরেজি ভাষায় উপস্থাপিত এই আয়োজনে বাঙালি ও অ-বাঙালি উভয় পটভূমির নানা প্রজন্মের শিল্পী ও গুণীজনেরা অংশ নিয়েছেন।

মাত্র ২০ বছর বয়সে প্রয়াত হওয়া এই তরুণ কবি কীভাবে আজও ক্ষুধা,বৈষম্য, মানবমর্যাদা,স্বাধীনতা ও সামাজিক সংহতির বার্তা দিয়ে যাচ্ছেন—তা নতুন আলোয় উন্মোচন করা হয়েছে বিভিন্ন মনোরম পরিবেশনায়।১৯২৬ সালে জন্মগ্রহণকারী সুকান্ত ভট্টাচার্য ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রভাবশালী কবি।দ্বিতীয়বিশ্বযুদ্ধ,৫০-এর মন্বতন্র ও অবিভক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের মতো উত্তাল সময়ে তাঁর সাহিত্য কর্ম বিকাশলাভ করে। শ্রমজীবী ও সাধারণ মানুষের অধিকারের কথা তিনি তাঁর কবিতায় অত্যন্ত দরদ ও তীব্রতার সাথে ফুটিয়ে তুলেছেন।সৃজন-এর সভাপতি সাহাব আহমেদ বাচ্চু বলেন,”সুকান্ত ভট্টাচার্যের কবিতা একটি নির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষিত থেকে উঠে এলেও ক্ষুধা,বৈষম্য,মানবমর্যাদা ও স্বাধীনতার বিষয়ে তাঁর উত্থাপিত প্রশ্নগুলো আজও আমাদের সমাজে একইভাবে প্রাসঙ্গিক।এই জন্ম শতবর্ষ উদযাপনেরমাধ্যমে আমরা তাঁর সৃষ্টিকে বিভিন্ন প্রজন্ম ও সংস্কৃতির মানুষের কাছে পৌঁছে দিতে চাই।আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছি যেখানে কবিতা,গান,পরিবেশনা ও মননশীল আলোচনা একসঙ্গে মিলিত হয়েছে।আজকে ভিন্ন সাংস্কৃতিক পটভূমি ও প্রজন্মের শিল্পীদের এই যৌথ অংশগ্রহণ সুকান্তের কালজয়ী বার্তার সর্বজনীনতাকেই প্রমাণ করে।

সৃজন-এর সাস্কৃতিক সম্পাদক ড. হাসনীন চৌধুরী বলেন,“এই অনুষ্ঠানটির সমন্বয় করতে পেরে এবং সুকান্তের সাহিত্যকে এত বিচিত্রভাবে উপস্থাপিত হতে দেখে আমি অত্যন্ত আনন্দিত।সবচেয়ে বেশি ভালো লেগেছে,বিভিন্ন প্রজন্ম,পটভূমি ও সংস্কৃতির মানুষকে তাঁর কবিতা ও চিন্তার মাধ্যমে একে অপরের সঙ্গে সংযুক্ত হতে দেখা।আমাদের সম্মানিত অতিথি,শিল্পী,অংশগ্রহণকারী,স্বেচ্ছাসেবক এবং সৃজনের পুরো টিমকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই—এই সন্ধ্যাকে এত বিশেষ করে তোলার জন্য।সুকান্তের কথা ও কবিতা যেন আমাদের অনুপ্রাণিত করে যেতে থাকে,আর শিল্প যেন আমাদের একত্রিত করে একটি সুন্দরতর পৃথিবী গড়তে সাহায্য করে।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সঞ্জয় দে,গৌরী চৌধুরী,লাবণী বড়ুয়া ও বৃষ্টি গোমেজ।নৃত্য পরিবেশন করেন মনিরুল ইসলাম মুকুল।কবিতা পাঠ ও আবৃত্তি করেন ঊর্মি মাযহার,মুনিরা পারভীন,ড.বন্যা চক্রবর্তী,ক্লিওপেট্রা পাল,রাহা দেওয়ান সৈয়দ,ড.ডেভিড লি মরগান,ধনঞ্জয় পাল,শতরূপা চৌধুরী, বৃষ্টি গোমেজ,অনীক নাথ সুমন,নজরুল ইসলাম আকিব,আদিত্য হক সৈয়দ।বিশেষ আবৃত্তি করেছেন অ্যাগনে সগ্রাউডিয়ানা ও সারোয়ার ই আলম।কবি সুকান্তকে নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন ড.পল্টু দত্ত ও টিএম আহমেদ কায়সার।

You might also like