চালু হচ্ছে খাদ্যবর্জ্য পুনর্ব্যবহার কর্মসূচি
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেটসঃ পুরো টাওয়ার হ্যামলেটসজুড়ে খাদ্যবর্জ্য পুনর্ব্যবহার কর্মসূচি চালুর প্রস্তুতি নিচ্ছে কাউন্সিল।প্রথম পর্যায়ে টাওয়ার হ্যামলেটস হোমসের ব্যবস্থাপনাধীন আবাসিক এস্টেটগুলোতে এ সেবা চালু করা হবে।এরপর পর্যায়ক্রমে পুরো বরোতে তা সম্প্রসারণ করা হবে।কর্মসূচি চালুর লক্ষ্যে কাউন্সিলের কর্মীরা বিভিন্ন আবাসিক এস্টেট প্রস্তুত করার কাজ করছেন।আপনার এলাকায় এ সেবা চালু হলে ফল ও সবজির খোসা, মাংস ও মাছের উচ্ছিষ্ট,দুগ্ধজাত খাবার,খাবারের অবশিষ্টাংশ,পাউরুটি এবং কফির গুঁড়াসহ বিভিন্ন ধরনের খাদ্যবর্জ্য পুনর্ব্যবহারের জন্য ব্যবহার করতে পারবেন।এ জন্য প্রতিটি আবাসিক এস্টেটে নতুন সামষ্টিক খাদ্যবর্জ্য সংগ্রহের বিন স্থাপন করা হবে। পাশাপাশি প্রতিটি বাড়িতে একটি করে রান্নাঘরে ব্যবহারের উপযোগী ছোট খাদ্যবর্জ্য রাখার পাত্র (Kitchen Caddy) এবং একটি তথ্যপত্র পৌঁছে দেওয়া হবে।তথ্যপত্রে কোন ধরনের খাদ্যবর্জ্য পুনর্ব্যবহার করা যাবে এবং কোনগুলো যাবে না,সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা থাকবে।