জেল হত্যা দিবস আজ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ আজ ৩ নভেম্বর,জেল হত্যা দিবস।১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় চার নেতা-সৈয়দ নজরুল ইসলাম,তাজউদ্দীন আহমদ,এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন এম মনসুর আলীকে।জাতীয় চার নেতাকে হত্যার ঘটনায় ১৯৭৫ সালের ৪ নভেম্বর তৎকালীন কারা উপমহাপরিদর্শক কাজী আবদুল আউয়াল লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলাটির তদন্ত প্রায় ২১ বছর স্থগিত থাকার পর ১৯৯৬ সালের জুনে পুনরায় কার্যক্রম শুরু হয়।দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালত মামলার রায় ঘোষণা করেন।রায়ে রিসালদার মোসলেম উদ্দিন, দফাদার মারফত আলী শাহ ও এলডি (দফাদার) আবুল হাসেম মৃধাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তারা সবাই পলাতক ছিলেন।এ ছাড়া সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা ও একেএম মহিউদ্দিন আহমেদসহ ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।প্রতি বছর ৩ নভেম্বর জাতীয় চার নেতার স্মরণে জেল হত্যা দিবস পালিত হয়।

You might also like