টাওয়ার হ্যামলেটসের স্থানীয় ব্যবসায়ীদের পাশে কাউন্সিল
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেটসঃ নতুন ব্যবসার ধারণা নিয়ে উদ্যোক্তা হতে আগ্রহী ব্যক্তি থেকে শুরু করে প্রতিষ্ঠিত ব্যবসা সম্প্রসারণে আগ্রহী ব্যবসায়ী,স্থানীয় মানুষকে তাঁদের ব্যবসার পরবর্তী ধাপে এগিয়ে যেতে সহায়তা করছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।গত আট মাসে কাউন্সিলের বিজনেস সাপোর্ট প্রোগ্রামের মাধ্যমে ২৫২ জন স্থানীয় বাসিন্দা ও ব্যবসার মালিক সহায়তা পেয়েছেন।এসব কর্মসূচির মাধ্যমে এ পর্যন্ত ৫৩টি নতুন ব্যবসা প্রতিষ্ঠায় সহায়তা করা হয়েছে।পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও সম্প্রসারণে সহায়তার জন্য মোট ১ লাখ ২৫ হাজার পাউন্ড অনুদান দেওয়া হয়েছে।গত সপ্তাহে স্থানীয় উদ্যোক্তারা টাওয়ার হ্যামলেটস টাউন হলে এক অনুষ্ঠানে একত্রিত হন।সেখানে তাঁরা নিজেদের সাফল্য উদযাপন করার পাশাপাশি অন্য ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় করেন এবং স্থানীয় অন্যান্য ব্যবসার উদ্যোক্তাদের কাছ থেকে তাঁদের অভিজ্ঞতা ও পরামর্শ শোনেন।