টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ সেই হুজাইফার মৃত্যু

নিউজ ডেস্ক
সত্যবাণী

টেকনাফ,কক্সবাজার: মায়ানমার থেকে ছোড়া গুলিতে আহত কক্সবাজারের টেকনাফের শিশু হুজাইফা সুলতানা আফনান (৯) মারা গেছেন।শনিবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন শিশুটির চাচা শওকত আলী।গুলিবিদ্ধ হওয়ার ২৭ দিন পর শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশু হুজাইফা মারা যায়।শিশুটির চাচা শওকত আলী জানান, শনিবার সকাল সাড়ে নয়টার দিকে মৃত্যু হয়।প্রয়োজনীয় গুরুত্ব পেলে হয়তো হুজাইফাকে বাঁচানো যেত।তিনি সবার কাছে হুজাইফার জন্য দোয়া চেয়েছেন।শিশুটির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা সীমান্তে নিরস্ত্র মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি পদক্ষেপ দাবি করেছেন।এর আগে গত ১১ জানুয়ারি সকালে মিয়ানমারের ওপার থেকে আসা গুলিতে গুরুতর আহত হয় শিশু হুজাইফা। তিনি স্থানীয় জসিম উদ্দিনের মেয়ে।গুরুতর আহত শিশুটিকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।পরে ১৩ জানুয়ারি বিকেলে মাথায় বিদ্ধ গুলিটি অপসারণ করা সম্ভব না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হুজাইফাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

You might also like