ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৩

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ সারাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৩ জন।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এতে বলা হয়েছে,গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।তাদের মধ্যে বরিশাল বিভাগে ১১৩ জন,চট্টগ্রাম বিভাগে ১১৯ জন,ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৫৮ জন,ঢাকা উত্তর সিটিতে ১৬৭ জন,ঢাকা দক্ষিণ সিটিতে ১১৬ জন, রাজশাহী বিভাগে ৬৫ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিহং বিভাগে ৭৭ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রংপুর বিভাগে ১২ জন (সিটি কর্পোরেশনের বাইরে) ও সিলেট বিভাগে ৬ জন (সিটি কর্পোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।এদিকে গত একদিনে সারা দেশে ৮৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৭৮ হাজার ৮৪৮ জন।এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৮২ হাজার ৬০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩২৬ জনের।

You might also like