ডেনমার্কের রাষ্ট্রদূত হচ্ছেন ঢাবির ভিসি

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে মনোনীত করেছে অন্তর্বর্তী সরকার।তাকে গ্রহণ করতে কোপেনহেগেনে চিঠি পাঠানো হয়েছে।এরই মধ্যে নিয়াজ আহমেদ খানের নিয়োগের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান,ডেনমার্কে তার এগ্রিমো পাঠানো হয়েছে।তারা গ্রহণ করলে তার নিয়োগে কোনো বাধা থাকবে না।ঢাকা এখন তাদের সম্মতির অপেক্ষায় রয়েছে।উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩০তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন ড. নিয়াজ আহমেদ খান।

You might also like