দয়ামীর ইউনিয়ন ব‍্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডন: গত ২৬এপ্রিল রবিবার বেলা ৫টায় পূর্ব লন্ডনের একটি স্পোর্ট সেন্টারে,দয়ামীর ইউনিয়ন আন্ত ব‍্যাডমিন্টন কাপ’ ২০২৬ অনুষ্ঠিত হয়। ইংল‍্যান্ডে বসবাস রতদয়ামীর ইউনিয়নের বিভিন্ন শহরে থাকা ক্রীড়া মোদি ও খেলোয়াড়দের আন্তরিক অংশ গ্রহনে খেলাটি আনন্দ ময় ও প্রতিযোগিতা মূলক হয়ে উঠে।খেলায় ১৬টি দল অংশ গ্রহন করে, সেখান থেকে চমৎকার খেলা উপহার দিয়ে ইংল‍্যান্ডের ব্রিস্টল শহর থেকে আসা,বাবরু ও টুটুল জুটি চ‍্যাম্পিয়ন হয়ে ট্রফি ও পুরষ্কার লাভ করে।এবং রানার্স আপ হয়,লন্ডনের জামাল খান ও আলী জুটি।তাঁরাও দ্বিতীয় পুরষ্কার হিসেবে ট্রফি লাভ করে।তৃতীয় স্থান নির্ধারণী খেলায় রায়হান ও রাশেদ জুটি জয়ী হয়ে ট্রফি ও পুরষ্কার লাভ করে।

খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,খেলা ব‍্যবস্থাপনা কমিটির অন‍্যতম সদস্য জনাব আব্দুল মুহিব (বিধু মিয়া)।কমিটির অন‍্যতম সদস‍্য যুব সংগঠক জামাল আহমদ খান এতে স্বাগত বক্তব‍্য রাখেন।কমিটির সদস্য ফয়জুর রহমান ফয়েজ এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ ওসমানী নগর সমিতির সাবেক সভাপতি জনাব কবির উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বর্তমান সভাপতি জনাব রশীদ আহমদ,বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুর রাজ্জাক, গয়াসুর রহমান,আবুল কালাম ও আলমাছ খান আজাদ।বক্তব্য রাখেন,নাসির উদ্দিন খান আব্দুর রহিম জিলু মিয়া,খেলাকমিটির অন‍্যতম সদস‍্য,বদরুল হোসাইন চৌধুরী জুনা ও সাইফুর রহমান,আব্দুল আজিম সেলিম,সিরাজুল ইসলাম ও আব্দুল লতিফ প্রমূখ।খেলা পরিচালনা করেন,জনাব আব্দুল বাছির ও জনাব মইনুল ইসলাম।খেলা ব‍্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানানো হয় শাহিদুর রহমান,নিজাম উদ্দিন,মুজিবুর রহমান আসকির,সিরাজ ইসলাম (রউফ মিয়া),বার্মিংহাম,ব্রিষ্টল ও ব্রেডফোর্ড থেকে আগত বাবরি, টুটুল,লতিফ,রুবেল ও জোবায়ের এবং যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে।

You might also like