দশ বছরের যত্নে অবশেষে ফল ধরল বেথনাল গ্রিনের কলাগাছে

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটসঃ ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের সেবায় নিয়োজিত বেথনাল গ্রিনের রাশিয়া লেন ডে সেন্টারে (Russia Lane Day Centre) দশ বছর আগে লাগানো কলাগাছে এ বছর প্রথমবারের মতো ফল ধরেছে।গত দশ বছর ধরে সেন্টারের বাসিন্দারা নিয়মিত বাগান পরিচর্যার অংশ হিসেবে কলাগাছগুলোর যত্ন নিয়ে আসছেন।এ বছর গরম আবহাওয়ার কারণে গাছগুলোতে প্রথমবারের মতো কলা ধরেছে।সেন্টারের বাগান এবং সম্প্রতি গড়ে তোলা বিশেষ সংবেদনশীলতা বিকাশের জায়গায় কলাগাছগুলোতে থোকা থোকা কলা ধরতে দেখে কর্মী ও বাসিন্দারা সবাই বিস্মিত ও আনন্দিত হয়েছেন।ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের জন্য বাগান পরিচর্যা শারীরিক ও মানসিক সুস্থতা,চিন্তাশক্তি এবং সামাজিক যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে প্রকৃতির সঙ্গে সময় কাটানো তাঁদের মনে প্রশান্তি এনে দেয় এবং দৈনন্দিন জীবনে আনন্দ ও ইতিবাচক অভিজ্ঞতা যোগ করে।

You might also like