নানিয়ারচরে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত : অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের বার্তা
শহিদুল ইসলাম
সত্যবাণী
নানিয়ারচর,প্রতিনিধিঃ রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।৩০ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়।সভায় নানিয়ারচর সেনা জোনের পক্ষ থেকে সার্জেন্ট শেখ মুরাদ হোসেইন (এফএস এনসিও),স্থানীয় জনপ্রতিনিধি,শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা,পরিবেশ সংরক্ষণ এবং জনদুর্ভোগ লাঘবে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়:
১. বাল্যবিয়ে প্রতিরোধ ও সামাজিক সচেতনতা
-
সেনা জোনের বক্তব্য: জোন প্রতিনিধি জানান,বিষয়টি নিয়ে জোন সদরে একটি লিখিত আবেদন জমা পড়েছে। জোন কমান্ডারের নির্দেশনা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শ অনুযায়ী উভয় পক্ষের অভিভাবক,আইন-শৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকের মাধ্যমে তা নিষ্পত্তির চেষ্টা করা হবে।
-
প্রশাসনের নির্দেশনা: উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের উঠান বৈঠকসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মসূচি জোরদার করে বাল্যবিয়ে রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
২. জনস্বাস্থ্য ও অসুস্থ প্রাণীর চিকিৎসা
-
প্রাণিসম্পদ বিভাগের বক্তব্য: উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান,সরকারি নীতিমালায় গৃহপালিত প্রাণীদের জন্য টিকা ও চিকিৎসা সহায়তার ব্যবস্থা থাকে, তবে বেওয়ারিশ প্রাণীদের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। তা সত্ত্বেও উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সাধ্যমতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
-
প্রশাসনের পদক্ষেপ: উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট অংশীজনদের সাথে সমন্বয় করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
৩. চেঙ্গী নদীতে অবৈধ নেট জাল ও নৌ-চলাচলে বিঘ্ন
৪. সড়ক শৃঙ্খলা ও যানজট নিরসন
-
গবাদিপশু নিয়ন্ত্রণ: সড়কে অনিয়ন্ত্রিতভাবে গরু-ছাগল ছেড়ে রাখা বা বেঁধে রাখার কারণে সড়ক দুর্ঘটনা বৃদ্ধির ঝুঁকি নিয়ে আলোচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত সকলকে নিজ নিজ অবস্থান থেকে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখা ও সতর্কতামূলক বার্তা প্রচারের আহ্বান জানান।
-
ঘিলাছড়ি বাজারে যানজট: ঘিলাছড়ি বাজারের হাটের দিন আরএমএমকে সড়কের ওপর যত্রতত্র দোকানপাট ও গাড়ি পার্কিংয়ের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। বাজার পরিচালনা কমিটির সাথে সমন্বয় করে রাস্তা দখলমুক্ত ও যান চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত হয়।
৫. মাদক, জুয়া, কিশোর গ্যাং ও পাহাড় কাটার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’
-
সেনা জোনের অবস্থান: জোন প্রতিনিধি স্পষ্ট করেন যে, অবৈধভাবে পাহাড় কাটা, বালু উত্তোলন ও মাদকের ব্যাপারে জোন কমান্ডারের পক্ষ থেকে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করা হচ্ছে। সঠিক তথ্য দিয়ে প্রশাসন ও সেনাবাহিনীকে সহযোগিতার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
-
যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্তকরণ: তিনি আরও জানান, কিশোর ও যুবসমাজকে অনলাইন বেটিং ও জুয়া থেকে দূরে রাখতে সম্প্রতি ‘রাঙ্গামাটি চ্যাম্পিয়ন্স লিগ কাপ’ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এছাড়া ইসলামপুরের স্থানীয় ‘ভাই ভাই ক্লাব’ আয়োজিত টুর্নামেন্টেও রেফারি, লাইন্সম্যান ও নিরাপত্তা দিয়ে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখা হয়েছে।