নিজের প্রতি খেয়াল রাখুন, নয়তো গায়েব হয়ে যাবেন: ট্রাম্পকে লারিজানি

নিউজ ডেস্ক
সত্যবাণী

ইরান: ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে উড়িয়ে দিয়ে বলেছেন, তেহরান এসব হুমকিকে ভয় পায় না।এর আগে ট্রাম্প হুমকি দেন,ইরান যদি কৌশলগত জলপথ হরমুজ প্রণালি দিয়ে তেলের সরবরাহ বন্ধ হয়ে করে দেয় তাহলে কঠিন আঘাত করা হবে।এই হুমকির জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে লারিজানি লিখেছেন,‘ইরান আপনার ফাঁকা হুমকিকে ভয় পায় না।আপনার চেয়েও বড়রা ইরানকে নির্মূল করতে পারেনি।নিজের প্রতি খেয়াল রাখুন যেন গায়েব হয়ে না যান!মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে দুই দেশের এমন পাল্টাপাল্টি বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।সূত্র: আল জাজিরা

You might also like