ভারত তথা বঙ্গে ভোটচুরির অভিযোগ

দিলীপ মজুমদার

অভূতপূর্ব এক নির্বাচন হয়ে গেল পশ্চিমবঙ্গে।চৌঠা মে ফল প্রকাশের পর সংবাদ মাধ্যম বলল,গেরুয়া ঝড়’।অথচ আশ্চর্যের ব্যাপার সংবাদ মাধ্যমে ছিল না এই ঝড়ের পূর্বাভাস।বলা হচ্ছিল,অ্যান্টি ইনকামবেন্সির ফলে ভোট কমবে তৃণমূলের,আসন কমবে,কিন্তু হারবে না ।তবু হারল।গো হারান হারা যাকে বলে।বিজেপি একাই ২০৭ আসন।বিপুল জনাদেশ।সেই কথাটাই বুক ফুলিয়ে নব নির্বাচিত মুখ্যমন্ত্রী সভায় সভায় বলতে শুরু করছেন।সমালোচনা করলেই বলছেন বিপুল জনাদেশের কথা।(ভাবটা যেন বঙ্কিমচন্দ্রের ‘কৃষ্ণকান্তের উইলে’র জমিদারের মতো –‘আমিই জজ,আমিই ম্যাজিস্টর’ )বিজেপির জয়ে খুশি দুই প্রিয় শিল্পপতি।‘সংবাদ প্রতিদিনে’র ২৭.০৮.২৬ এর খবরে প্রকাশ মুখ্যমন্ত্রী বলেছেন নির্বাচনের ফলাফল ঘোষণার পরের দিন অর্থাৎ ৫ মে ( এই ৫ মে থেকে শুরু বুলডোজারের খেলা )গৌতম আদানি তাঁকে ফোন করেছিলেন;আদানি বলেছিলেন বিজেপির জয়ে তিনি গর্বিত এবং ‘দেশের সুরক্ষার স্বার্থে’ তিনি ১০ লক্ষ টাকার মিষ্টান্ন বিতরণ করেছেন।আদানি যখন এগিয়ে এলেন,তখন আম্বানিও বাদ থাকেন কেন ! মুকেশ আম্বানির সুপুত্র অনন্তের গণেশপুজোয় ডাক পেলেন বঙ্গের মুখ্যমন্ত্রী।সটান চলে গেলেন মুম্বাইএর ‘অ্যান্টিলিয়া’য়।আম্বানিদের বাড়িতে।মুখ্যমন্ত্রী জানালেন,পশ্চিমবঙ্গে শিল্প সম্প্রসারণ এবং কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি।আম্বানির পরিবারের সঙ্গে বৈঠক হয়েছে।সেখানে ডিনার করেছি।বাংলায় অনেক বিনিয়োগ হবে।’(আনন্দবাজার ডট কম সংবাদদাতা,২২.০৯.২৬)।বিপুল জনাদেশে’র আসল সত্যটা বেরিয়ে আসছে ধীর বিলম্বিত লয়ে ।

মনে পড়ছে আমাদের ঈশোপনিষদের ১৫ নং শ্লোকটি :
হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্যাপিহিতম মুখম।তত্ত্বং পূষন্নপাবৃণু সত্যধর্মায় দৃষ্টয়ে।সত্যের মুখ এক জ্যোতির্ময় সুবর্ণ পাত্রের দ্বারা আবৃত রয়েছে।এটি এক মোহময় আবরণ ।হে পূষণ ,হে জগৎপালক সূর্য , তুমি এই আবরণ উন্মোচন করো,আমি যাতেদেখতে পাই সত্যের মুখ।বিপুল জনাদেশে’র আসল সত্যটা তেমনি ঢাকা ছিল মোহের আবরণে।সূর্যস্বরূপা হয়ে দেখা দিলেন দুই নারী।একজন রিতিকা চোপরা,আর একজন দামিনী নাথ।সাংবাদিক তাঁরা।আমাদের মতো কিছু অভাজনের অন্তরের প্রার্থনা উদ্বুদ্ধ করেছে তাঁদের।তাঁরা উন্মোচন করে দিয়েছেন সত্যের মুখ।

গঙ্গা আনে ভগীরথ
উন্মোচিত সত্যের কথা বলার আগে দেখে নেওয়া যাক আমাদের দেশে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের অবস্থাটা । ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘রিপোর্টার্স উইদাউট বডার্স’-এর ( RSF) সর্বশেষ ২০২৬ সালের বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা সূচকে ভারত ১৮০টি দেশের মধ্যে আছে ১৫৭তম স্থানে।গত বছর ভারতের অবস্থান ছিল ১৫১ নম্বরে।মাত্র এক বছরে তার আরও ৬ ধাপ অবনতি ঘটেছে।অথচ আমাদের সংবিধানের ১৯ (১) (এ) অনুচ্ছেদে নাগরিকদের বাক ও মত প্রকাশের অধিকার দেওয়া হয়েছে ।

কেন এই অবনতি ,তার কারণ বিশ্লেষণ করেছে আর এস এফ :
১) আইনি ও রাজনৈতিক চাপ–
ক] সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্য রাষ্ট্রদ্রোহ আইন,মানহানি মামলা, UAPA-এর মতো সন্ত্রাসবিরোধী বা জাতীয় নিরাপত্তা আইনের ক্রমবর্ধমান ব্যবহার করে চলেছে শাসকদল ।
খ] ২০২৩ সালে তথ্যপ্রযুক্তি নিয়মের সংশোধনী এবং ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষা আইনের মাধ্যমে সরকার ইন্টারনেট ও ডিজিটাল মিডিয়ার উপর নজরদারি ও সেন্সারশিপ বৃদ্ধি করেছে অনেকগুণ ।
২) কর্পোরেট ও অর্থনৈতিক প্রভাব—
ক] ভারতের মূলধারার সংবাদমাধ্যমগুলোর বড় অংশই গুটিকয়েক বড় কর্পোরেট গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে গেছে , যার ফলে স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার পথ সংকুচিত হয়েছে তীব্রভাবে ।
খ] সরকারের সমালোচনা করলে সরকারি বিজ্ঞাপন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় অনেক সংবাদ মাধ্যম আপোষ করতে বাধ্য হয়েছে ।
৩) সাংবাদিকদের নিরাপত্তা ও সামাজিক প্রতিবন্ধকতা—
ক] গ্রামীণ ও মফস্বল এলাকায় স্থানীয় দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবেদন করতে গিয়ে সাংবাদিকরা সহিংসতার শিকার হন । রাজনৈতিক প্রভাবশালীদের হুমকির মুখে পড়তে হয় তাঁদের ।
খ] এর পর আছে অনলাইন ট্রোলিং।সোশ্যাল মিডিয়ায় ভিন্ন মতাবলম্বী বা স্বাধীন সাংবাদিকদের লক্ষ্য করে পরিকল্পিত আক্রমণ হয়,কুৎসা রটনা করা হয়।এসবে জীবিকার সঙ্গে সাংবাদিকের সম্মান ক্ষুণ্ণ্ হয়।সব সরকারই সংবাদ মাধ্যমের উপর আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে , চেষ্টা করেছে একটা স্তাবকবৃন্দ তৈরি করতে।কিন্তু বিজেপি সরকারের মতো এমন নির্লজ্জ ও সর্বব্যাপক চেষ্টা আগে দেখা যায় নি।যেখানে দরকার সেখানে পেতেছে প্রলোভনের ফাঁদ,আবার তাতে কাজ না হলে ভয়-ভীতি প্রদর্শন ।যে সব মিডিয়া হাউস বিজেপি সরকারের ডংকা বাজানোর কাঝজ নিযুক্ত,বিখ্যাত সাংবাদিক রাভিশকুমার তাদের ‘গদি মিডিয়া’

আখ্যা দিয়েছেন । অসম্পূর্ণ তালিকাটা এইরকম :
১] রিপাবলিক টিভি । বিজেপি সাংসদ রাজীব চন্দ্রশেখরের অর্থ সাহায্যে ২০১৭ সাল থেকে তার যাত্রা শুরু । এই চ্যানেলের সম্পাদক ও সঞ্চালক প্রাতঃস্মরণীয় অর্ণব গোস্বামী , দিনকে রাত করার ক্ষমতা রাখেন যিনি।
২] ‘দ্য টাইমস গ্রুপে’র চ্যানেল ‘টাইমস নাও’।সভাপতি ইন্দু জৈন।সরকারের প্রতি ভক্তির সুবাদে লাভ করেছেন ‘পদ্মভূষণ’ ।
৩] হিন্দি নিউজ চ্যানেল ‘আজ তকে’র ভগ্নীপ্রতিম চ্যানেলরূপে ‘ইণ্ডিয়া টুডে’র আত্মপ্রকাশ ২০০৩ সালে।অরুণ পুরী চ্যানেলের চেয়ারম্যান।এই চ্যানেলে বিজেপি ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রচার চালানো হয় ।
৪] সিএনএন নিউজ১৮ শিল্পপতি মুকেশ আম্বনানির মালিকানাধীন।নরেন্দ্র মোদির জিগরি দোস্ত আম্বনির রিলায়েন্স ইণ্ড্রাস্ট্রিজের অধীনে চলে ৬৫টি চ্যানেল ।
৫] জি নিউজ । মালিক সুভাষ চন্দ্র । ইনি বিজেপির সমর্থনে রাজ্যসভার সদস্য হয়েছিলেন । আর এক প্রাতঃস্মরণীয় সুধীর চৌধুরী এই চ্যানেলের প্রধান সম্পাদক ও প্রাইম টাইমের সঞ্চালক।এঁরও দিনকে রাত করার ক্ষমতা আছে ।
৬] ইণ্ডিয়া টিভি।২০০৪ সালে এটি চালু করেন রজত শর্মা ও তাঁর ধর্মপত্নী রিতু ধাওয়ান । রজত শর্মাকেও ‘পদ্মভূষণ’ দেওয়া হয়েছে ।
৭] আজ তক।এটি ‘ইণ্ডিয়া টুদে গ্রুপে’র চ্যানেল । সঞ্চালক অঞ্জনা উম কাশ্যপ । মুসলমানবিরোধী প্রচারে যেন আত্মনিবেদিতপ্রাণ ।
৮] নিউজ নেশন । চ্যানেলের সম্পাদক দীপক চৌরাসিয়ার সঙ্গে মোদির মাখামাখি সম্পর্ক ।
৯] ইণ্ডিয়া২৪ । চ্যানেলের পেছনে আছেন বিজেপি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের বোন অনুরাধা প্রসাদ ।
১০] ‘সুদর্শন নিউজে’র চেয়ারম্যান সুরেশ চ্যবন দীর্ঘদিন আর এস এসের স্বেচ্ছাসেবক ছিলেন ।
১১] এবিপি নিউজ । প্রথম দিকে মোটামুটি নিরপেক্ষ সংবাদ পরিবেশন করলেও পুণ্যপ্রসূন বাজপেয়ী ও অভিসার শর্মার প্রতি বিজেপি ক্রুদ্ধ হলে এই সংস্থা ভোল বদলাতে থাকে ।এইসব মিডিয়া কেন বিজেপি সরকারের দালালি করে তার কারণ ব্যাখ্যা করেছেন এস কে হাসান তাঁর ‘হোয়াই ইণ্ডিয়াজ গদি মিডিয়া স্প্রেডস হ্যাট্রেড অ্যান্ড ফেক নিউজ’ নিবন্ধে :

১] পাওয়া যাবে প্রচার , বিজেপির ১০০ মিলিয়ন হিন্দু দর্শক দেখবে এই মিডিয়া ।

২] পাওয়া যাবে প্রচুর টি আর পি ।
৩] বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে অনুদান পাওয়ার সম্ভাবনা ।
৪] সরকারের বিরুদ্ধাচরণ না করলে শাস্তির কোন সম্ভাবনা থাকে না ।
৫] পুষ্ট হয় বাণিজ্যিক স্বার্থ ।

আমাদের এই বঙ্গের ২৬-এর বিধানসভা নির্বাচনেও সংবাদ মাধ্যমকে দেদার টাকা বিলিয়েছে বিজেপি । সে আলোচনা আমরা করব ‘লাগে টাকা দেবে গৌরী সেন’ অধ্যায়ে ।
কিন্তু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের এই চরম দুর্দশার দিনে ভগীরথের গঙ্গা আনয়নের মতো সত্যকে আনলেন দুই সাংবাদিক।রিতিকা চোপরা ও দামিনী নাথ । কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে স্নাতকস্তরের পড়াশোনা করেছেন রিতিকা । মাস কমিউনিকেশন ও ভিডিয়োগ্রাফি ছিল বিষয়।২০০৬ সালে তিনি সাংবাদিকতা শুরু করেন ‘হিন্দুস্থান টাইমসে’। ২০০৭ সালে চলে যান দিল্লি । রাজনীতি , শিক্ষা , সমাজিক ব্যবস্থা নিয়ে লেখালিখি করেন ‘মেল টুডে’ এবং ‘দ্য ইকনোমিক্স’-এ । ২০১৫ সালে তিনি যোগ দেন ‘দ্য ইণ্ডিয়ান এক্সপ্রেসে’ । কেন্দ্রীয় সরকার , নির্বাচন কমিশন নিয়ে তাঁর প্রতিবেদনগুলি মানুষের নজর কাড়ে । অনেক পুরস্কারে ভূষিত রিতিকা – লাডলি মিডিয়া অ্যাওয়ার্ড ( ২০১৮) , ইন্টারন্যাশনাল প্রেস ইন্সটিটিউট’স ইণ্ডিয়া অ্যাওয়ার্ড ( ২০২০ ) , রামনাথ গোয়েঙ্কা একসেলেন্স ইন জার্নালিজম অ্যাওয়ার্ড ( ২০২১) , চামেলি দেবী জৈন অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যাণ্ডিং উইওম্যান মেডিয়াপার্সন (২০২৪) ।দামিনী নাথ সাংবাদিকতায় এম এ উত্তীর্ণ । প্রথমে সাংবাদিকতা করতেন ‘দ্য হিন্দু’তে । এর পরে তিনি ‘দ্য ইণ্ডিয়ান এক্সপ্রেসে’ যোগ দেন । সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন । নগর উন্নয়ন নীতি , নির্বাচন কমিশনের গতিবিধি ইত্যাদি নিয়ে কাজ করেন তিনি ।

হাটেভাঙিলহাঁড়ি

২০২৬ সালের ২৩ সেপ্টেম্বর।বুধবার।হাটে হাঁড়ি ভাঙলেন ‘দ্য ইণ্ডিয়ান এক্সপ্রেসে’র সাংবাদিক রিতিকা চোপরা ।

সেই সংবাদপত্রের সেদিনকার হেডিং :
‘ 14 times in 10 months , two Election Commissioners objected on record to steps taken by Commission –from keeping them in the dark to adding new voters and deleting names’ .
এই প্রতিবেদন বিশ্লেষণ করার আগে একবার দেখে নেওয়া যাক ভারতের নির্বাচন কমিশনের চেহেরাটা । তিন সদস্য বিশিষ্ট কমিশন । সহকারী দুজন হলেন বিবেক জোশী আর সুখবীর সিং সান্ধু ।বিবেক জোশী ১৯৮৯ ব্যাচের হরিয়ানা ক্যাডারের আই এ এস অফিসার । হরিয়ানা সরকারের মুখ্য সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি । কেন্দ্রীয় সরকারের পার্সোনেল অ্যাণ্ড ট্রেনিং বিভাগের সচিব ছিলেন । ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি কর্তৃক তিনি নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হন এবং ১৯ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ করেন ।সুখবীর সিং সান্ধু ছিলেন ১৯৮৮ ব্যাচের উত্তরাখণ্ড ক্যাডারের আই এ এস অফিসার । তিনি উত্তরাখণ্ড সরকারের মুখ্য সচিব , NHAI-এর চেয়ারম্যান , লোকপালের সচিব , শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন । ২০২৪ সালের ১৫ মার্চ রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হন ।এবার মহামান্য জ্ঞানেশ কুমারের কথা ।ইনি ১৯৮৮ সালে আই এ এস অফিসার হিসেবে যোগদানের পর কেরালা ক্যাডারে নিষুক্ত হন । কেন্দ্রীয় ডেপুটেশনে থাকাকালীন তিনি স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ে অমিত শাহের অধীনে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন । ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিলের সময় উপত্যকার নিরাপত্তা ও প্রসাসনিক পুনর্গঠনে কেন্দীয় ভূমিকা পালন করেছেন । ২০২০ সালে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অযোধ্যা সেলের প্রধান হিসেবে দায়িত্ব পান এবং সুপ্রিম কোর্টের রায়ের পর রাম মন্দির ট্রাস্ট গঠনের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া তত্ত্বাবধান করেন । ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত নবগঠিত সমবায় মন্ত্রণালয়ের সচিব ছিলেন । ২০২৪ সালের ১৪ মার্চ তাঁকে এবং সুখবীর সিং সান্ধুকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয় । তিনি ছিলেন প্রথম নির্বাচন কমিশনার যিনি ‘প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার আইন ২০২৩’-এর অধীনে গঠিত প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্যানেল দ্বারা নিযুক্ত হন।এই নিয়োগের সময় তখনকার বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী ভিন্নমত পোষণ করেন।
রাজীব কুমারের অবসরের পর ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি জ্ঞানেশ কুমার প্রধান নির্বাচন কমিশনার হন। মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে জ্ঞানেশ কুমারের নির্বাচনই প্রমাণ করে দেয় তিনি কি ভূমিকা পালন করে আসছেন । নিয়ম ছিল প্রধানমন্ত্রী , বিরোধী দলনেতা ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে যে কমিটি হবে সেই কমিটি প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন করবে । কিন্তু সে নিয়ম পাল্টে দেওয়া হল । বাদ দেওয়া হল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে । তার বদলে এলেন মোদি মন্ত্রীসভার সদস্য অমিত শাহ । প্রবল আপত্তি জানালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী । বললেন ,
‘By violating the Supreme Court order and removing the Chief Justice of India from the committee the Modi government has exacerbated the concerns of hundreds of millions of voters over the integrity of our electoral process ,’ তৃণমূল কংগ্রেসের সাংসদ সাকেত গোখলে বিদ্রূপ করে বললেন , ‘ভারতের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হওয়ার জন্য অমিত শাহকে ধন্যবাদ । ভারতবাসী নিশ্চিত যে আপনার সুযোগ্য নেতৃত্বে ভারতের নির্বাচন কমিশন ভারতীয় জনতা দলের একটি শাখা সংগঠনে পরিণত হবে ।২০২৪ সালের লোকসভা নির্বাচনে খেলা শুরু হয়েছিল নির্বাচন কমিশনের । শেষ বেলায় দেখা গেল হঠাৎ করে ৫ কোটি ভোটের বৃদ্ধি । তাই ১৫ টি রাজ্যের ৭৯ টি আসন চলে গেল বিজেপির ঝোলায় । নির্বাচন কমিশনের ভূমিকা না থাকলে , বিশেষজ্ঞদের ধারণা , বিজেপি-এন ডি এ পেত ২১৪ টি আসন , আর বিরোধীরা পেত ৩০৩ টি আসন । এই যে খেলা , তাকে একটি বিধিবদ্ধ রূপ দেবার জন্যই নতুন এক মুখ্য নির্বাচন কমিশনারের দরকার । বিহার বিধানসভা নির্বাচনের ভার তাঁর উপর ছেড়ে দেওয়া হল । ফল মিলল হাতে হাতে । পরের লক্ষ্য পশ্চিমবঙ্গ ।

কীর্তিযস্য স জীবতি
আমাদের নীতিশাস্ত্রে আছে : ‘চলচ্চিত্তং চলদ্বিত্তং চলজ্জীবনযৌবনম / চলাচলমিদং সর্বং কীর্তিযস্য স জীবতি ।’ অর্থাৎ মন-ধন-জীবন ও যৌবন ক্ষণস্থায়ী হলেও কীর্তিধারী মানুষ অমর হয়ে থাকেন । আমাদের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নীতিশাস্ত্রের এই নীতি অনুযায়ী জীবন পরিচালনা করেন । তাই তো বঙ্গের বিজেপি সভাপতি তাঁর ব্যারি টোনে বলেছেন , এই মহামান্যকে ‘পদ্মভূষণ’ দেওয়া উচিত । মানুষ বিখ্যাত হয় দুভাবে —সুখ্যাত হয়ে অথবা কুখ্যাত হয়ে । সুকুমার সেন বা টি এন শেসান সুখ্যাত হয়ে বিখ্যাত আর জ্ঞানেশ কুমার কুখ্যাত হয়ে বিখ্যাত । বিখ্যাত মানুষ পদ্মভূষণ পাবেন , তাতে আর বিচিত্র কি ?
কিন্তু জ্ঞানেশ কুমারের কীর্তিটা কি ? সেই কীর্তি কি , যা সাংবাদিক রিতিকা চোপরা ফাঁস করেছেন ? ঠিক তাই । আমাদের বঙ্গ সন্তান সুকুমার সেন থেকে আজ পর্যন্ত অনেক নির্বাচন কমিশনার এসেছেন , কিন্তু এমন অক্ষয় কীর্তির উদাহরণ তাঁরা স্থাপন করতে পারেন নি । জ্ঞানেশ কুমার শাসক দলের হয়েই কাজ করে গেছেন । বিরোধী দলের লোকেদের ধমকেছেন । তাঁরা দেখা করে অভিযোগ জানালে তাঁদের অসম্মান করেছেন । আর এই সব করতে গিয়ে সহকারী কমিশনারদের কথা শোনেন নি , বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেই নিয়েছেন । প্রশ্ন উঠেছে প্রধান নির্বাচন কমিশনারের পক্ষপাত নিয়ে । অতি সম্প্রতি ( ২৩ সেপ্টেম্বর , ২০২৬ ) বিচারপতি দীপঙ্কর দত্ত বলেছেন , ‘অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নির্ভর করে সত্যিকারের স্বাধীন নির্বাচন কমিশনের উপর । নির্বাচন কমিশনের শুধু স্বাধীন হওয়াই যথেষ্ট নয়,নির্বাচন কমিশনারকে নিরপেক্ষ দেখানোটাও জরুরি।রিতিকা চোপরার প্রতিবেদনে দেখি,জ্ঞানেশ কুমার দিল্লির নির্বাচন সদনে বসে একের পর এক একতরফা সিদ্ধান্ত নিয়েছেন।অন্য দুই নির্বাচন কমিশনার –সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী গত ১০ মাসে ১৪ বারত আপত্তি জানিয়েছেন এস আই আর-সহ নানা স্পর্শকাতর বিষয়ে । সেসব আপত্তিতে কান দেন নি জ্ঞানেশ কুমার।অনেক সিদ্ধান্তই ‘অনুমোদনহীন’ ও ‘বেআইনি’ ।গত মে মাসে নির্বাচন কমিশনার বিবেক জোশী এস আই আরে নতুন নাম তোলার জন্য ফর্ম-৬-এ বদল নিয়ে আপত্তি তুলে এস আই আর নিয়েই প্রশ্ন তুলেছিলেন । তাঁর বক্তব্য ছিল ,জনপ্রতিনিধিত্ব আইনে নির্বাচন কমিশনকে এস আই আর বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের ক্ষমতা দেওয়া হয়েছে। তবে তা ব্যতিক্রম ও এককালীন পদক্ষেপ হিসেবে । নতুন ভোটারদের নাম তোলার জন্য ফর্মে তাঁর নাম আগের এস আই আরে ছিল কি না , এই প্রশ্ন যোগ করা নিয়ে আপত্তি তোলেন তিনি । তাঁর মতে এইসব ‘অনুমোদনহীন’ ও ‘বেআইনি’ । পশ্চিমবঙ্গে যে সব বিচারাধীন ভোটারের নাম বিচার বিভাগীয় আধিকারিকদের অনুমতি দিয়ে ভোটার তালিকায় যোগ হয়েছে , তাঁদের নাম বাদ দেওয়ার জন্য এস আই আর ট্রাইবুনালে নির্বাচন কমিশনের হয়ে ১৬ লক্ষ আপিল দায়ের করা নিয়ে আপত্তি তুলেছিলেন সুখবীর সিং সান্ধু ।জ্ঞানেশ কুমারের সঙ্গে অন্য দুই নির্বাচন কমিশনারের মতভেদের ক্ষেত্রগুলি ‘ইণ্ডিয়ান এক্সপ্রেসে’র প্রতিবেদনের ভিত্তিতে আনন্দবাজার পত্রিকা ( ২৪.০৯.২৬ )

সূত্রবদ্ধ করেছেন এইভাবে :
১] এস আই আরের সময়ে ফর্ম-৬-এ নতুন করে জানতে চাওয়া হয় নতুন ভোটারের বাবা-মা বা ঠাকুর্দা-ঠাকুমা গত এস আই আরের তালিকায় ছিলেন কি না।জবাব দেওয়া বাধ্যতামূলক । জোশি বলেন , ফর্ম সংশোধনে সরকারি বিধি সংশোধন প্রয়োজন ।
২] ভোটার তালিকায় কার প্রবেশাধিকার থাকছে ? নির্বাচনী তালিকা তৈরির দায়িত্বে ইআরও । সেই তালিকা সংরক্ষিত হয়’ইআরওনেট’ ও পরে ‘ইসিআইনেট’-এ ।বাকি দুই কমিশনারের প্রশ্ন : এই তালিকায় ইআরও-দেরই প্রবেশাধিকার সীমিত করা হচ্ছে কি না । সান্ধু জানান ,ইআরওনেট-এ তাঁদের সঠিক ও সম্পূর্ণ প্রবেশাধিকার নেই বলে জানিয়েছেন আধিকারিকেরা ।
৩] পশ্চিমবঙ্গের এস আই আরে একটি অংশের দায়িত্বে কোর্টের নির্দেশে বিচার বিভাগীয় আধিকারিকেরা ছিলেন । তাঁদের অন্তর্ভুক্ত করা ১৬.১০ লক্ষ নামের বিরুদ্ধেও আপিল হয়েছে । কারা এই আপিল করেছেন ?
৪] গোয়ায় নথি পরীক্ষা করে ইআরও-রা ৯৭ জনকে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেন । কিন্তু তা নথিভুক্ত করার বব্যবস্থা সফটওয়্যারে ছিল না । অনুরোধ সত্ত্বেও কোন ব্যবস্থা হয় নি ।
৫] সফটওয়ারের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলে সান্ধু এবং জোশী ক্যাবিনেট সচিবেরও দ্বারস্থ হন ।

এবার পশ্চিমবঙ্গের এস আই আর নিয়ে কিছু আলোকপাত ।
১] পশ্চিমবঙ্গে ‘তথ্যগত অসঙ্গতি’র জন্য ‘বিচারাধীন’ ৬০ লক্ষ ভোটারদের মধ্য থেকে প্রায় ২৭ লক্ষ বাদ গিয়েছিলেন , ভোটার তালিকায় ৩৩ লক্ষ জায়গা পেয়েছিলেন।
২] এস আই আর আপিল ট্রাইবুনালে ৩৮.৩১ লক্ষ আবেদন জমা পড়েছে , এর মধ্যে বাদ যাওয়া মানুষের আবেদন সংখ্যা ২২.২১ লক্ষ ।
৩] বাকি ১৬.১০ লক্ষ আবেদন করেছে নির্বাচন কমিশন , ভোটার তালিকায় ঢুকে যাওয়া ‘বিচারাধীন ভোটার’-দের নাম কাটার জন্য ।
৪] গত আগস্ট মাসে নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু নির্বাচন কমিশনের আধিকারিকদের কাছে লিখিতভাবে প্রশ্ন তুলেছিলেন , নির্বাচন কমিশনের তরফে এই সব আবেদন করার জন্য কাদের দায়িত্ব দেওয়া হয়েছে ? কারা নির্বাচন কমিশনের তরফে এই আবেদন করেছেন ?
৫] সান্ধু জানিয়েছিলেন , তিনি বা অন্য নির্বাচন কমিশনার বিবেক জোশী বা পশ্চিমবঙ্গের বর্তমান নির্বাচনী আধিকারিক , কাউকেই এই সব আপিলের ভিত্তি বা প্রক্রিয়া নিয়ে কিছু জানানো হয় নি ।

কেতুমিওখানেমায়াবিনী

তিনি নির্বাচন কমিশনের ডাইরেক্টর জেনারেল ( আইটি) । কমিশনের বিভিন্ন ডিজিটাল ও প্রযুক্তিগত ব্যবস্থার দায়িত্ব তাঁর । ২০২৫ সালে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার থেকে তিনি ডেপুটেশনে যোগ দেন নির্বাচন কমিশনে । ভোটার তালিকা তৈরি ও সংশোধনের কাজে ব্যবহৃত ECI Net এবং ERO Net-সহ কমিশনের গুরুত্বপূর্ণ ডিজিটাল পরিকাঠামোর সঙ্গে তাঁর দফতর যুক্ত । ২০২৬ সালের ২২ জানুয়ারি চালু হওয়া ECI Net-এর মাধ্যমে নির্বাচন কমিশনের ৪০টিরও বেশি অ্যাপ ও পোর্টালকে একটি ব্যবস্থার অধীনে আনা হয় বলে দাবি করা হয়েছিল । তখন তিনি বলেছিলেন যে নতুন প্ল্যাটফর্ম নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা , বিশ্বাসযোগ্যতা এবং মানুষের আস্থা বাড়াবে ।হ্যাঁ , বলেছিলেন তিনি ।তাঁর নাম সীমা খান্না । ভোট চুরির কাহিনিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে এই সীমা খান্নার নামও জড়িয়ে যাচ্ছে । সুখবীর সিং সান্ধু আর বিবেক জোশী প্রশ্ন তুলেছেন , ভোটার তালিকা সংক্রান্ত সফটওয়ারে ERO-দের প্রবেশাধিকার সীমিত করার কোনও আইনি ক্ষমতা সীমা খান্নার আছে কি না !জনপ্রতিনিধিত্ব আইন , ১৯৫০-এর ১৩ বি ধারায় প্রতিটি নির্বাচনী এলাকার ভোটার তালিকা তৈরি ও সংশোধনের দায়িত্ব ERO-কে দেওয়া হয়েছে । ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা , সংশোধন করা . স্থানান্তর করা কিংবা নির্দিষ্ট প্রক্রিয়া মেনে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে ERO-দের ভূমিকা বিধিবদ্ধ । নির্বাচন কমিশনের নিজস্ব ERO Net সংক্রান্ত বিবরণেও বলা হয়েছে, এই ব্যবস্থা ভোটার নিবন্ধন যাচাই এবংERO-র সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে সহায়তা করার জন্য তৈরি হয়েছে । তার মানে সফটওয়্যারটি সিদ্ধান্তে সাহায্য করবে , কিন্তু সিদ্ধান্তগ্রহণকারী বিধিবদ্ধ আধিকারিকের জায়গা নেবে না ।
প্রশ্ন উঠছে : দিল্লির কোনও প্রযুক্তি আধিকারিক সফটওয়্যারের মাধ্যমে ERO-র বিধিবদ্ধ সিদ্ধান্ত কার্যকে হওয়া আটকাতে পারেন কি না !

দৃষ্টান্ত : গোয়া ।

সেখানে ৯৭ জন ভোটারের নাম তালিকাভুক্ত করার অনুমোদন দিয়েছিলেন ERO-ৃরা । কিন্তু ডেটাবেসে প্রয়োজনীয় প্রবেশাধিকার না থাকায় ৯৭ জনের নাম ভোটার তালিকায় যোগ করা যায় নি । নির্বাচন কমিশনকে বারবার চিঠি দিয়েও কোন সুরাহা হয় নি ।
অভিযোগ : ভোটার সফটওয়্যার ব্যাকএণ্ড নিয়ন্ত্রণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে ভোটার তালিকা প্রভাবিত করা কিংবা নাম বাদ দেওয়া হয়েছে ।

ধেয়ে আসে প্রশ্নের লহরী
তিন প্রতিবেদকের পর্যবেক্ষণের ভিত্তিতে জাতিসংঘ ভারতকে চিঠি দিয়েছেন ।প্রতিবেদকদের মূল বক্তব্য SIRকে কেন্দ্র করে । ২০২৫ সালের ৪ নভেম্বর ঘোষণা করা হয় ৯টি রাজ্য ( ছত্তিশগড় , গোয়া, গুজরাট , কেরালা , মধ্যপ্রদেশ, রাজস্থান , তামিলনাড়ু , উত্তর প্রদেশ , পঃ বঙ্গ ) ও ৩টি কেন্দ্র শাসিত অঞ্চলে (আন্দামান-নিকোবর, লাক্ষাদীপ , পুদুচেরি ) SIR হবে । নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয় যে সব বৈধ ভোটারদের নাম যুক্ত হবে , অবৈধ ভোটারদের নাম বাদ যাবে । কিন্তু বাস্তব চিত্র অন্যরকম দেখা গেল । এই ৯ টি রাজ্য ও ৩ টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫ কোটি ২০ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে । শুধু পঃবঙ্গেই ৯০ লক্ষ ভোটারের নাম বাদ গেছে । সংখ্যালঘু মুসলমানদের নাম বিশেষভাবে বাদ গেছে ( “Across 9 States and 3 Union Territories , approximately 52 million names have allegedly removed , with West Bengal particularly affected, where a total of 9.1 million names were repoetedly deleted from the register . Affected individuals of the second phase report being wrongfully excluded despite having provided valid identification. Muslim voters were reportedly disproportionately impacted by the SIR process .”) প্রতিবেদকরা পঃবঙ্গের নির্বাচন কেন্দ্র নন্দীগ্রামের প্রসঙ্গ উল্লেখ করেছেন । বৈধ প্রমাণপত্র থাকা সত্ত্বেও সেখানকার বহু মুসলমান ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে । সেখানে যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের মধ্যে ৯৫% মুসলমান ( “ In one constituency , namely Nandigram , allegedly 95 per cent of the deleted voters were Muslims , even though Muslims only make up 25 per cent of the constituency’s electorate . They have sought redress through domestic remedies , including recourse to the ECI and judicial review by the Supreme Court of India , which declined to stay the process on 6 April 2026 . ) [ লক্ষ্য করা গেছে বিজেপি প্রার্থীরা যত ভোটে জিতেছেন , প্রায় সেই পরিমাণ বা তার চেয়ে কিছু বেশি নাম বাদ দেওয়া হয়েছে বহু কেন্দ্রে । এটা সুপরিকল্পনা বলেই অনুমিত হতে পারে । প্র্রতিবেদকদের বক্তব্যে তার ইঙ্গিত আছে , যদিও তাঁদের পক্ষে বিশদভাবে কিছু বলা হয় নি ] প্রতিবেদকদের বক্তব্যে সংখ্যালঘুদের নাম বাদ দেবার পটভূমিটাও তুলে ধরা হয়েছে । নির্বাচনের আগে থেকেই বিজেপি নেতা , স্বরাষ্ট্রমন্ত্রীপ্রমুখেরা ‘অবৈধ অনুপ্রবেশকারী’দের , বাংলাভাষীদের ( প্রতিবেদকরা ‘রোহিঙ্গ’ শব্দটি উচ্চরণ করেন নি ) তাড়াবার কথা বলে নাম বাদ দেবার পটভূমি তৈরি করে রেখেছিলেন । ফর্মুলাটি ছিল Detect , Delete , Deport ( “ Senior Government officials , including the Union Home Minister , have reportedly publicly framed the deletion of voter names as targeting ‘illegal Bangladeshi immigrants’ –rhetoric that conflates legitimate Indian Muslim citizens with foreign nationals . It is reported that there has been repeated invocation of this framing by the highest levels of the executive , including the characterization of the SIR as a mechanism to ‘purify’ electoral rolls of infiltrators. It is also reported that , before Parliament , the Home Minister framed the State- administered electoral process in terms of the removal of a religious community, expressed through the policy formula ‘ Detect , Delete and Deport ”) ।AI –ব্যবহার করে সুবিধামত গ্রহণ-বর্জন করারও অভিযোগ প্রতিবেদকরা করেছেন , “ We are also concerned by reports of the alleged use of an AI-driven system that flagged ‘irregularities’ in voter data , raising serious issues related to transparency , errors and potential bias .” এই AI ব্যবহার বৈধ ভোটারকে বিচ্ছিন্ন করা , গণতান্ত্রিক পদ্ধতিকে বিঘ্নিত করার ঝুঁকিপূর্ণ , “ The use of AI-driven systems in the AIR process risks having disenfranchised legitimate voters , undrmining democratic fairness and raising concerns about reliability of automated decision-making in such a high-stakes context.”ক্ষমতাসীন দলের প্রতিনিধি ও সরকারের কর্মকর্তাদের সাম্প্রদায়িক বিদ্বেষমূলক ও বিভাজনমূলক আচরণ সম্বন্ধে প্রতিবেদকরা প্রকাশ করেছেন গভীর উদ্বেগ । তাঁরা বলেছেন এই আচরণ আন্তর্জাতিক সামাজিক ও রাজনৈতিক অধিকারের (ICCPR) পরিপন্থী । এর ফলে মুসলমান নাগরিকরা নিজেদের স্বদেশে পরবাসী বলে ভাবতে থাকবে ( “ We are further concerned by the discriminatory rhetoric by politicians and senior public figures of the Govrnment in the context of the SIR exercise, which could amount to potential incitement to discrimination within the meaning of article 20 (2) of the International Covenant on Civil and Political Rights ( ICCPR) , ratified by India on 10 April 1979 . This article prohibits any advocacy of national , racial or religious hatred that constitute incitement to discrimination , hostility or violence . We are concerned that the rhetoric used by authorities may serve to construct Muslim citizens as presumptively foreign, criminal and underserving of civic rights, without any individualized determination of their legal status , in a manner incompatible with the non-discrimination obligation of articles 2 and 26 of the ICCPR.”)।

এস ওয়াই কুরেশি হলেন প্রাক্তন নির্বাচন কমিশনার ( ২০১০ সালের ৩০ জুলাই থেকে ২০১২ সালের ১০ জুন পর্যন্ত ) । সম্প্রতি ‘India and I : A Hundred Memoires , Not a Memoir’ বইটি প্রকাশের আগে সাংবাদিকদের মুখোমুখী হয়ে কুরেশি SIR প্রক্রিয়া নিয়ে নিজের মতামত জানিয়েছেন । তিনি বলেন যে ২০০২-৩ সালে বিহারে শেষ বড় আকারের নিবিড় সংশোধনের পর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছিল যে ভোটার তালিকা কম্পিউটারাইজড হয়ে যাওয়ায় আর এ ধরনের নিবিড় সংশোধনের প্রয়োজন নেই । তার পরিবর্তে চালু হয় ‘সামারি রিভিশন’ বা সংক্ষিপ্ত সংশোধন প্রক্রিয়া । এতে বুথ লেভেল অফিসার ( BLO) বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা দেখতেন, তথ্য মিলিয়ে নিতেন এবং প্রয়োজনীয় সংশোধন বা সংযোজন সেখানেই সম্পন্ন হত । যখন ৯৯% নাম ইতিমধ্যেই তালিকায় রয়েছে, তখন আবার শূন্য থেকে শুরু করে কে কোথায় থাকে তা খুঁজতে যাওয়া বাস্তবসম্মত নয় ।বর্তমান নির্বাচন কমিশনের কার্যক্রম সম্পর্কে তাঁর বক্তব্য , ‘কতজনকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যায়, সেটাই যেন এখন প্রধান লক্ষ্য । মনে হচ্ছে যত বেশি মানুষকে বাদ দেওয়া যাবে, ততই যেন সাফল্যের নম্বর বাড়বে ।পঃ বঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের সম্পর্কে তাঁর প্রশ্ন , ‘আট কোটি মানুষকে দৌড় করানোর পর শেষ পর্যন্ত কতজন বিদেশি সনাক্ত হলেন ? আজ পর্যন্ত নির্বাচন কমিশন সেই সংখ্যা প্রকাশ করেনি । দেশের মানুষ জানতে চায়, আমরা জানতে চাই , কতজন বিদেশিকে চিহ্নিত করা গেছে ?বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনৈতিক ভাষ্যকার ড. পারকালা প্রভাকর SIRকে ‘রক্তপাতহীন রাজনৈতিক গণহত্যা’ বলে অভিহিত করেছেন । তাঁর মতে এর ফলে দ্বিতীয় শ্রেণির নাগরিক তৈরি করার চেষ্টা এবং প্রান্তিক ও সংখ্যালঘু মানুষদের টার্গেট করা হচ্ছে । তিনি মন্তব্য করেন , সাধারণ গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ তাদের সরকার বেছে নেয় , কিন্তু এস আই আরের মাধ্যমে সরকার নিজের পছন্দমতো ভোটার বেছে নিচ্ছেন ।

এস আই আর নিয়ে আগেই কিছু কথা বলা হয়েছে । এস আই আর যে একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে , তা ধরা পড়েছে বিজ্ঞজনের বিবেচনায় । কিন্তু এই এস আই আর-এর সিদ্ধান্তটা নিলেন কারা ? নির্বাচন কমিশন ? জ্ঞানেশ কুমার একা ? সৈকত বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে ( ২৯.০৯.২৬) পাওয়া যাবে সে চমকপ্রদ তথ্য ।জিনিসটা শুরু হয় বিহার থেকে । ২০২৫ সালের ২৪ জুন এস আই আরের নোটিশ আসে ।জুলাই মাসের ২৮ তারিখে আর টি আই অ্যাকটিভিস্ট অঞ্জলি ভরদ্বাজ নির্বাচন কমিশনের কাছে একটি আর টি আই করে জানতে চান এই এস আই আরের সিদ্ধান্ত কে নিল।জবাবে তাঁকে একটা সার্কুলার পাঠানো হয় –সেই সার্কুলারে এস আই আরের ঘোষণা আছে।অঞ্জলি ভরদ্বাজ তাঁর প্রশ্নের যথাযথ উত্তর না পেয়ে আবার জানতে চান এস আই আরের সিদ্ধান্ত কে নিয়েছেন ? নির্বাচন কমিশনের প্রিন্সিপ্যাল সেক্রেটারি টি সি টম জানান ‘কমিশন এখনও পর্যন্ত ২০২৫ সালে সারা দেশে এস আই আর শুরু করার কোন সিদ্ধান্ত গ্রহণ করে নি এবং এইজন্য এই ব্যাপারে কোনও তথ্য দেওয়া যাবে না ।’ ( ‘Appellant is informed that the Commission has so far not taken any decision on initiating a Special Intensive Revision ( SIR ) across the country in 2025 and hence no information to be provided in this regard .’ –The News Minute , 27.09.26 ) ।

অঞ্জলি ভরদ্বাজ তাই দ্য নিউজ মিনিটকে বলেছিলেন :
‘ So who made the decision ? Was it the PMO or the Ministry of Home Affairs ? These are the questions that then arise , and these are serious questions on the independence of this constitutionally mandated body .’ ( ওই)
অবাক কাণ্ড !এস আই আর শুরু হয়ে গেছে, সার্কুলার আসছে , ভোটারদের নাম কাটা যেতে বসেছে ,অথচ নির্বাচন কমিশনের কাছে তথ্য নেই এস আই আর কার বা কাদের নির্দেশে করা হচ্ছে ।চলে আসুন বিহারে । ২০২৫ সালের ২৫ অক্টোবর একজন কমিশনারের নোট পাওয়া গেল , সেই নোটে বলা হল : নির্বাচন কমিশনের নামে যে চিঠি ও নির্দেশ পাঠানো হচ্ছে , তা কমিশনের অনুমোদিত নয় ।
এ আবার কি !
তার মানে নির্বাচন কমিশন এস আই আরের সিদ্ধান্ত নেয় নি , তার নামে পাঠানো নির্দেশ কমিশনের নয় । তাহলে এস আই আরের নির্দেশ কে বা কারা দিল ?
রহস্য ঘণীভূত ।
আশ্চর্যের কথা অঞ্জলি ভরদ্বাজের আর টি আই থেকে যে তথ্য বেরিয়ে এসেছে , সে কথা সংবাদ মাধ্যম জানলেও প্রকাশ করে নি । নীরব থেকেছে আদালত ।

সৈকত বন্দ্যোপাধ্যায় তাই বলেছেন :
“আমাদের মিডিয়া নানা সময়ে অনেক খেলা দেখিয়েছে।কিন্তু এইরকম সম্পূর্ণ জনবিরোধী একটা জিনিসকে ( এস আই আর ) এইভাবে প্রচার করা এই মিডিয়ার পক্ষেও অভাবনীয় একটা নিচু স্তর । চতুর্থ স্তম্ভকে নিয়ে এত বড় একটা কেলেঙ্কারি ভারতের ইতিহাসে সম্ভবত হয় নি । এবং আদালত । সেখানেও বারবারে উঠেছে এই প্রশ্ন । আদালতের কোথায় কতটা এক্তিয়ার , সে খুব জটিল প্রশ্ন, কিন্তু কার্যত যেটা হয়েছে , পচে যাওয়া এস আই আর এবং নির্বাচন কমিশনের কাজকর্মকে ব্যাণ্ড-এড লাগিয়ে ম্যানেজ দেবার চেষ্টা হয়েছে। আদালত নিয়োজিত আধিকারিকদের দিয়ে এস আই আরকে কোনমতে বৈতরণী পার করানোর চেষ্টা হয়েছে ।
“ সব মিলিয়ে আদালতের দিকেও প্রশ্নচিহ্ন উঠেছে।আমি তুলছি না।লাইভ ল’ তে পড়লাম , দুদিন আগে দুষ্মন্ত দাভে প্রকাশ্যে বলেছেন—‘সুপ্রিম কোর্টে প্রচুর দুর্নীতিগ্রস্ত বিচারক আছেন যাঁরা ন্যায় বিচারের ক্ষতি করছেন ।’( দুষ্মন্ত দাভে একজন বরিষ্ঠ আইনজীবী । ‘লাইভ ল’ পত্রিকায় তাঁর বক্তব্য প্রকাশিত হয়েছে । ১৭তম কে এম বশির লেকচার দিতে গিয়ে তিনি অভিযোগ করেছেন : ‘The Supreme Court has had many corrupt judges , causing great damage to justice’ . He further stated that the judicial system has become skewed in favour of the rich and powerful and has increasingly supported an executive that has become more powerful.’ ) সিজেপির সৌরভ দাস দেখলাম লম্বা একটা বক্তব্য রেখেছেন টুইটারে ।পুরোটা বাংলা অনুবাদ এরকম : ‘ প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কর্মকাণ্ডের বিরুদ্ধে এখন হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে একাধিক আবেদন দাখিল করা হচ্ছে । কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না , শেষবার যখন নাগরিকরা বিচার বিভাগের দ্বারস্থ হয়েছিলেন তখন কি ঘটেছিল !নির্বাচনের মাত্র কয়েক মাস আগে সুপ্রিম কোর্ট নিশ্চিত করেছিল যে বাংলায় এস আই আর যেভাবেই হোক করা হবে। যখন গণহারে ভোটার নাম বাদ দেওয়ার পরিণতি উপেক্ষা করা অসম্ভব হয়ে পড়েছিল তখন সেই বেঞ্চের বিচারপতি জয়মাল্য বাগচী এক অসাধারণ মন্তব্য করেছিলেন যে যাঁরা ‘এবার ভোট দিতে পারেন নি তাঁরা পরের বার ভোট দিতে পারবেন ’। তাঁকে কে বলবে যে একটি সম্ভাব্য চুরি হওয়া নির্বাচনের জন্য কোন পরের বার নেই ? সুতরাং যেহেতু আদালত সাংবিধানিক প্রতিষ্ঠান , তাই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এই নতুন আবেদনগুলি তাঁরা যতবার খুশি শুনুন । তাঁরা যা খুশি আদেশ দিন । কিন্তু জ্ঞানেশ কুমারের জবাবদিহিতার জন্য আমাদের গণতান্ত্রিক দাবি আদালতের ওপর ছেড়ে দেওয়া হবে না ( সাংঘাতিক একটা কথা বলেছেন সৌরভ,এখনও পর্যন্ত কোন বিরোধী দল যা বলতে পারেন নি ।আদালত নয় ,মানুষের আন্দোলনই শেষ কথা বলে,ইতিহাসকে পালটায় ) । জনগণই সিদ্ধান্ত নেবেন ।কারণ চূড়ান্তভাবে ভারতীয় গণতন্ত্রের মালিক কোন নির্বাচন কমিশনার বা বিচারপতি নন । এর মালিক আমরা ,জনগণ ।

বঙ্গজয়েরনীলনকশা

২০১৯ থেকে বিজেপি বঙ্গ জয়ের জন্য বড় আকুল । শাসক তৃণমূলের অপকর্ম , দুর্নীতি এসব ছিল হাতিয়ার । হাতিয়ার ছিল কংগ্রেস ও বামেদেরও । কিন্তু তাঁরা তেমন দাগ কাটতে পারেন নি । কেন্দ্রে তাঁদের সরকার থাকলে হয়তো পারতেন । কেন্দ্রে বিজেপির সরকার । শাসক তৃণমূল থেকে বেশ কিছু লোকজনকে কোলে টেনে এনেছেন তাঁরা । সেসব দিয়ে তাঁরা বঙ্গজয়ের যাত্রা শুরু করলেন ।২০২৯-এর লোকসভা নির্বাচনে ফল ভালো হল । দিলীপ ঘোষের নেতৃত্বে লোকসভায় ১৮টি আসন লাভ করলেন।আসন কমল তৃণমূলের । তৃণমূল পেল ২২ টি আসন । এরপর ২০২১ এর বিধানসভা নির্বাচন । ততদিনে শুভেন্দু অধিকারী এসেছেন বিজেপিতে । চরকির মতো ঘুরছেন সারা রাজ্য ।নীলবাড়ি দখলের লক্ষ্যে বিধানসভায় ২০০ আসন চাই।লক্ষ্য বেঁধে দিয়েছেন বিজেপির রণনীতি বিশারদ অমিত শাহ।দলের অভ্যন্তরীণ সমীক্ষা বলছে টার্গেট থেকে খানিকটা দূরে রয়েছেন তাঁরা ।রাজ্যনেতারা চরম আশাবাদী।গত লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে বিধানসভার লড়াইতে সামিল হবেন তাঁরা।শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন লোকসভা নির্বাচনের ফলের নিরিখে ১২০টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি,ক্ষমতায় আসতে দরকার আরও ৩০টি আসন , কারণ ম্যাজিক ফিগার ১৪৮।নানা সমীক্ষার রিপোর্টে বিজেপি আশাবাদী । তাঁরা ১৫০ থেকে ১৬০ টি আসনে জিতবেন ।কিন্তু ফলাফলে দেখা গেল বিজেপি ৭৭ আসনে আটকে গেল , তৃণমূল পেল ২১৫টি আসন ।বিজেপির ভোট শেয়ার কমছে দেখা গেল।
এরপর ২০২৪ সালের লোকসভা নির্বাচন । ২০১৯-এ বিজেপি ১৮টি আসন পায় , তাদের ভোট শেয়ার ছিল ৪০.৩% ; কিন্তু ২০২৪ সালে বিজেপি পেল ১২ টি আসন , ভোট শেয়ার কমে হল ৩৯.০৯% । কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে বাংলায় ৩০-৩৫ টি আসনে জেতার লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হলেও বাস্তব ফলাফল তার ধারে-কাছে পৌঁছাতে পারে নি । গতবারের জেতা মেদিনীপুর , হুগলি , ঝাড়গ্রাম , কোচবিহারের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনে পরাজিত হয়েছে বিজেপি । তবে তারা কাঁথি বা তমলুকের মতো নতুন কিছু আসনে জয় ধরে রাখতে পেরেছে বা ছিনিয়ে নিতে পেরেছে । লোকসভাভিত্তিক আসন কমলেও রাজ্যের প্রায় ৯০-১০০টি আসনে বিজেপি তৃণমূলের থেকে কিছুটা এগিয়ে আছে , যা ২০২১ সালের জেতা ৭৭টি আসনের কিছু বেশি ।শুধু রাজ্য নেতাদের উপর ভরসা করে যে কিছু হবে না সেটা বুঝতে পেরেছিলেন অমিত শাহ । এবার তিনি হাল ধরলেন নিজে । রণনীতি সাজাবার জন্য কলকাতায় বাসা বাঁধলেন । তৈরি হল নীল নকশা ।তৈরি হল একটা যুদ্ধের আবহ । সেনা –আধাসেনা – সিকিসেনায় ছয়লাপ । বোঁ বোঁ করে ঘুরছে তাদের গাড়ি। টহল দিচ্ছে সাঁজোয়া গাড়ি । সৈনাধ্যক্ষ ঘাঁটি গেড়ে বসে আছেন । কোন ত্রুটি রাখতে দেবেন না । তাঁদের পালের গোদা , স্বঘোযিত বিশ্বগুরু , নন-বায়োলজিক্যাল মানুষটিও আসছেন , যাচ্ছেন । বলে যাচ্ছেন যে তিনি ‘সুনার বাংলা’ গড়ে দেবেন ।এই যুদ্ধের প্রস্তুতি অনেক দিন আগে থেকে । তাঁরা বড় বিব্রত হয়ে ভাবছিলেন , মরিয়া না মরে রাম এ কেমন বৈরি ! এতো চুরি-চামারি করেছে শাসক তৃণমূল , এতো অপকর্ম , তবু তারা জিতে যাচ্ছে কেমন করে ? তাই এবার নীল নকশার খেলা । তাই এস আই আর । বিহারে পরীক্ষা হয়ে গেছে । এস আই আরের আগে রটিয়ে দেওয়া হল বহিরাগত রোহিঙ্গাদের কথা । লক্ষ লক্ষ ঘুষপেটিয়া ঢুকে পড়েছে রাজ্যে । ‘সুনার বাংলা’ গড়ার বাধা তারা । ভোটার তালিকা থেকে ফটাফট নাম বাদ যাচ্ছে । এমন ভাবে বাদ দিতে হবে যাতে শাসক দলের প্রার্থী হেরে যায় । এসবের জন্য আছে নির্বাচন কমিশন আর জ্ঞানেশ কুমার । নির্বাচনী যুদ্ধে নির্বাচন কমিশনও সৈনিক হয়ে গেল । আরও সৈনিক আছে । ইডি আছে , সিবিআই আছে , ইনকাম ট্যাক্স আছে । আছে ধর্মীয় মেরুকরণের জিগির ।

ঢল নেমেছে ঘুষপেটিয়ার

বঙ্গজয়ের নীল নকশার কথা বলছিলাম আমরা । সেই নকশায় এস আই আর একটি গুরুত্বপূর্ণ উপাদান । কিন্তু তার জন্য একটি আবহ তৈরি করা দরকার । ঘুষপেটিয়া বা অনুপ্রবেশকারী বা রোহিঙ্গার কথা বলে সেই আবহ তৈরির চেষ্টা হল । কেন্দ্রীয় নেতারা বলতে লাগলেন বাংলায় বহু অনুপ্রেবেশকারী আছে । ইঙ্গিতটা মূলত মুসলমানদের দিকে । তারাই ঘুষপেটিয়া , তারাই রোহিঙ্গা ।বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ । কেন্দ্রীয় নেতাদের কথায় বঙ্গের নেতারা উৎসাহিত হয়ে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেন । সবাইকে ছাপিয়ে গেলেন বিরোধী দলনেতা । তিনি ডানে-বাঁয়ে , উত্তরে-দক্ষিণে , শয়নে –স্বপনে রোহিঙ্গাদের দেখতে লাগলেন । একদিন তিনি কোন এক মফস্বলে সভা করতে গিয়েছিলেন । তিনি রাস্তা দিয়ে কনভয় নিয়ে যাবার সময় কে যেন স্লোগান দিল তাঁর বিরুদ্ধে । তিনি বীর বিক্রমে গাড়ি থামিয়ে তেড়ে গেলেন তার দিকে । চিৎকার করে বলতে লাগলেন ‘রোহিঙ্গা , রোহিঙ্গা ’ । তিনি বলে দিলেন বাংলায় আছে ১ কোটি ২০ লক্ষ রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী ।
১ কোটি ২০ লক্ষ !
বাংলার জনসংখ্যা ৯ কোটির মতো । তার মধ্যে ১ কোটি ২০ লক্ষ রোহিঙ্গা অনুপ্রবেশকারী ! সাংঘাতিক ব্যাপার । এরাই তাহলে ভুতুড়ে ভোটার ! এদের জন্যই জিততে পারছে না বিজেপি ।বিরোধী দলনেতার কথা শুনে একটু খটকা লাগল । তত্ত্ব-তল্লাশ করতে শুরু করলাম । দেখলাম বিরোধী দলনেতা বাংলায় রোহিঙ্গাদের যে সংখ্যার কথা বলেছেন , সারা পৃথিবীর রোহিঙ্গাদের সংখ্যাও তার ধারে-কাছে যায় না ।‘বাংলাদেশ জার্নাল’ পৃথিবীর বিভিন্ন দেশে রোহিঙ্গাদের যে তালিকা প্রকাশ করেছেন , তার হিসেবটা এই রকম : ১] বাংলাদেশ – আগে ছিল ৪ লক্ষ , এখন ৭ লক্ষ । খ ] পাকিস্তান – ২ লক্ষের মতো । গ] থাইল্যাণ্ড — ১ লক্ষ । ঘ] মালয়েশিয়া — ৫৯ হাজার । যুক্তরাষ্ট্র — ১৩ হাজার । ইন্দোনেশিয়া—১১ হাজার ৯৪১ । নেপাল — ২০০ ।
সরকারি হিসেব মতে ভারতে আছে ৪০ হাজার রোহিঙ্গা । কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছেন যে দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে—– দিল্লি , উত্তরপ্রদেশ , পশ্চিমবঙ্গ , কর্নাটক , কেরল , তামিলনাড়ু , হরিয়ানা , জম্মু ও কাশ্মীর , রাজস্থান , তেলেঙ্গানা ও পঞ্জাবে আছেন রোহিঙ্গা শরণার্থীরা ।অথচ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য তাঁর বিবৃতিতে একটি ‘নীরব জনতাত্ত্বিক আগ্রাসনে’র কথা বলেছেন । তিনি অভিযোগ করে বলেছেন যে তৃণমূল দল রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমানদের জাল নথি পেতে সাহায্য করেছেন । তাঁর মতে ভোটার তালিকায় কোন রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমানের নাম থাকা উচিত নয় ।। তিনি আরও দাবি করেন যে , দলটি সন্দেহভাজন বাংলাদেশি ও রোহিঙ্গা ভোটারদের ১৩ লক্ষ নাম সনাক্ত করে নির্বাচন কমিশনে জমা দিয়েছে , তার মানে তৃণমূল অনুপ্রবেশকারীদের ভোটাধিকার পেতে সাহায্য করেছে । ( জাস্টিস ফর অল কানাডা )
কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন , ‘ There are several pockets in the state , including the outskirts of the state capital Kolkata , maimly adjacent to the fisheries , where these Rohingya infiltrators have established their settlement receiving the patronage of the ruling ( TMC ) and the local administration , They even attack people trying to take photographs of their illegal settlement .’ ( ওই )বিজেপি নেতাদের সঙ্গে তাল মিলিয়ে সংবাদ মাধ্যমেও অনুপ্রবেশকারীদের সম্বন্ধে নানা স্বকপোলকল্পিত সংবাদ পরিবেশন করা হয় । সাধারণ মানুষের মধ্যে এই ধারণা সঞ্চারিত করে দেওয়ার চেষ্টা হয় যে এই অবৈধ ভোটারদের জোরে শাসকদল নির্বাচনে জয় লাভ করে আসছে ।কিন্তু তারপর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হলে দেখা যায় যে ‘তোমার ( রোহিঙ্গার ) দেখা নাই গো তোমার দেখা নাই ।’

খসড়া ভোটার তালিকায় আছে :
মৃত—২৪,১৬,৮৫২
অনুপস্থিত—১২,২০,০৩৮
ঠিকানা বদল—১৯,৮৮,০৭৬
ডুপ্লিকেট — ১,৩৮,৩২৮
অন্যান্য—৫৭,৬০৪

লাগেটাকাদেবেগৌরীসেন
বঙ্গজয়ের নীল নকশায় কেনা-বেচার কথা থাকবে না ,তা কি হয় ? শ্রীরামকৃষ্ণ আধ্যাত্মিক গৌরবকে আর্থিক গৌরবের উপরে স্থান দিয়েছিলেন ।বলেছিলেন , ‘টাকা মাটি মাটি টাকা ।কিন্তু ধর্মপ্রাণ বিজেপির কাছে ‘টাকা ভোট ভোট টাকা।তাই প্রথমে বিজেপির অর্থভাণ্ডারের খোঁজখবর নিয়ে তারপরে ভোট কেনার ব্যয়ের দিক আলোচনা করব ।অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস-এর ( ADR) ১৮.০২,২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী ২০২৩-২৪ অর্থবর্ষে ৪,৩৪০.৪৭ কোটি টাকার বিপুল আয় নিয়ে ভারতীয় জনতা পার্টি ভারতের সবচেয়ে ধনী দল হিসেবে আবির্ভূত হয়েছে । বিজেপির এই আয় ভারতীয় জাতীয় কংগ্রেস , সিপিআইএম , আম আদমি পার্টি , বহুজন সমাজ পার্টি , ন্যাশনাল পিপলস পার্টির সম্মিলিত মোট আয়ের ৭৪.৫৬% । বিজেপি তার আয়ের মাত্র ৫০.৯৬% ব্যবহার করেছে—যার পরিমাণ ২,২১১.৬৯ কোটি টাকা । বিজেপির আয় ৮৩.৮৫% বৃদ্ধি পে্য়ে ২০২২-২৩ সালের ২,৩৬০.৮৪ কোটি থেকে ২০২৩-২৪ সালে ৪,৩৪০.৪৭ কোটিতে দাঁড়িয়েছে , যা ১,৯৭৯.৬২ কোটির বৃদ্ধি প্রতিফলিত করে । শুধু অনুদান ও চাঁদা থেকে বিজেপি পেয়েছে ৩,৯৬৭.১৪ কোটি টাকা ।নির্বাচন কমিশনে জমা দেওয়া ব্যয়ের হিসেব অনুযায়ী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ , অসম, কেরালা , তামিলনাড়ু ও পুদুচেরির নির্বাচনে বিজেপির মোট খরচ ( অবশ্যই সাদা টাকা ) ৫২৯.৩৮ কোটি টাকা ।পশ্চিমবঙ্গে নির্বাচনে কত ব্যয় করেছে বিজেপি ? মাত্র ২৮৬.৯৯ কোটি টাকা । এই অঙ্কটা পূর্বোক্ত ৫ রাজ্য এবং পুদুচেরির মোট ব্যয়ের অর্ধেকেরও বেশি । পশ্চিমবঙ্গে সাধারণ দলীয় প্রচারে ব্যয় হয়েছে ২১৭.১৬ কোটি টাকা ।প্রার্থী ও সংশ্লিষ্ট খাতে ৬৯.৮৩ কোটি টাকা । প্রার্থীদের সরাসরি দেওয়া হয়েছে ৫৮.৮০ কোটি টাকা ।পশ্চিমবঙ্গের বিভিন্ন সংবাদ মাধ্যম ও ইউটউবারকে প্রচুর টাকা দিয়েছে বিজেপি ।

তার একটা অসম্পূর্ণ হিসেব তুলে ধরছি :
১] সায়ক চক্রবর্তী –২.৫ লক্ষ টাকা ২ ] শমীক অধিকারী –১৩ লক্ষ টাকা । ৩ ] ইতি কর্মকার —৩ লক্ষ টাকা । ৪ ] আর জে প্রিয়াঙ্কার প্রিয়াঙ্কার সরকার – ১৫ লক্ষ টাকা। ৫ ] সুব্রত কুণ্ডু ( বাবার নামে ) — ৩ লক্ষ টাকা । ৬] শিখা কুণ্ডু ( সুকান্ত কুণ্ডুর মায়ের নামে ) —৪.৫ লক্ষ টাকা । ৭ ] সঙ্গে আদিত্যের জ্যোতিরাদিত্য রায় –১৭.৮ লক্ষ টাকা । ৮ ] প্রিয় বন্ধু মিডিয়ার শুদ্ধশীল ঘোষ—- ৫১ লক্ষ টাকা । ৯ ] দ্য নিউজ বাংলা – ২২ লক্ষ টাকা । ১০ ] বাংলা হান্ট — ২২.৫ লক্ষ টাকা । ১১] এন ইনফো মিডিয়া ( দ্য ওয়াল নিউজ ) – ৪১.৩ লক্ষ টাকা । ১২ ] পিনাক কি বলছে –৫.৩ লক্ষ টাকা । ১৩ ] আজ বাংলা নিউজ — ৫.৩ লক্ষ টাকা । ১৪ ] রুদ্র বার্তা — ১১ লাখ টাকা । ১৫ ] সঙ্গীত সরকার – ২ লক্ষ টাকা । ১৬ ] স্পোর্টা টেকনোলজিস – ১১ লক্ষ টাকা । ১৭ ] টাইডিংস মেডিয়া অ্যাণ্ড কমিউনিকেশন – ৭.৬৭ লক্ষ টাকা । ১৮ ] পলিটিক্যাল ডেইলি – ২০.৮ লক্ষ টাকা । মধ্যম কমিউনিকেশন– ২১ লক্ষ টাকা । ২০ ] ওয়ান নাইনটি সেভেন কমিউনিকেশনস – ২৯.৫ লক্ষ টাকা । ২১ ] সিএনএক্স মিডিয়া ( এক্সিট পোল সংস্থা ) — ১৮ কোটি টাকা ।আনন্দবাজার পত্রিকার প্রাক্তন সাংবাদিক প্রসূন আচার্য তাঁর ফেসবুক পোস্টে ( ২৬.০৯.২৬ ) লিখেছেন :
“ যে সব ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বিগত নির্বাচনে বিজেপির পক্ষে নানাভাবে প্রচার করে চেকের মাধ্যমে টাকা নিয়েছেন তাঁদের হিসেবটা নির্বাচন কমিশনে জমা দেওয়া হিসেবে উঠে এসেছে । কিন্তু বাজারের খবর ,এর কয়েক গুণ বেশি টাকা ক্যাশে নিয়েছেন বহু জন । যাঁরা চেকে টাকা নিয়েছেন , তাঁরা অনেকেই আবার ক্যাশ টাকা নিয়েছেন । সেই টাকার কোন হিসেব নেই কমিশনের কাছে ।’’
সাংবাদিক প্রসূন আচার্যের এই লেখা পড়তে গিয়ে ,মনে হচ্ছে যেন রহস্য –রোমাঞ্চ সিরিজের কোন লেখা পড়ছি । টাকার খেলার কথা পড়তে গিয়ে শিহরিত হয়ে উঠছি বারবার ।

প্রসূনবাবু লিখছেন :
কে বা কারা দিয়েছেন , সেটা নিয়ে নানা তথ্য শুনেছি । তবে দক্ষিণ কলকাতার এক হোটেলে ৩৫/৪০ জনকে নিয়ে বৈঠকের পরে একাধিক ক্ষেত্রে দিল্লি যেতে হয়েছে , বা ওড়িশায় । সেখানে বৈঠক হয়েছে । কী করতে হবে ,. প্রচারে কোন দিক বেশি টেনে করাতে হবে তাই নিয়ে রীতিমতো ক্লাশ নেওয়া হয়েছে । অনেক সময় কন্টেন্ট তৈরি করে পাঠিয়ে দেওয়া হয়েছে । টাকা এসেছে ব্যাগে , বা বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে । …..
“ যাঁরা চেকে নিয়েছেন বা ক্যাশে , দুই পক্ষের ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র বিরোধিতার পাশাপাশি দুটি মিল —-ক] এঁরা SIR-এর সময় লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়াকে পূর্ণ সমর্থন দিয়েছেন এবং খ] এঁরা কলকাতা থেকে গোটা রাজ্য মুসলিম মহিলা- বাচ্চা-পুরুষএ ভরে গিয়েছে বলে দিনের পর দিন একটানা প্রচার করেছেন । সঙ্গে দেড় কোটি রোহিঙ্গা বাংলাদেশি মুসলিমের গল্প ।………..
“ সেই টাকায় হুগলি জেলায় কেউ জমি কিনেছেন । হ্যাচারি কিনেছেন । কেউ জলা জমি কিনেছেন । সাবেক মেদিনীপুর জেলায় কোনও মহিলা বিপুল দামি গাড়ি কিনেছেন । দামি ক্যামেরা কিনেছেন । আবার একজন একটু বেশি শিক্ষিত মহিলা ফ্ল্যাট বুক করেছেন । শিক্ষিত জন কেউ নিজের স্টুডিয়ো সাজিয়ে লোক নিয়োগ করেছেন । লোন শোধ করেছেন । ………”..

ভোট কাটি কাটি ভোট
বিহারে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সমীক্ষার পর বাদ পড়েছে ৬৫ লক্ষ নাম । পরিসংখ্যান বলছে , এঁদের অধিকাংশই কোনো না কোন সীমান্তবর্তী জেলার বাসিন্দা । বাদ পড়া নামের নিরিখে শীর্ষ তিন জেলার মধ্যে দুটি পশ্চিমবঙ্গঘেঁষা এবং সংখ্যালঘু অধ্যুষিত । বিহারের ৩৮ টি জেলায় মোট ভোটার সংখ্যা ৭.৯ কোটি । এস আই আরের পর তা থেকে বাদ গেছে ৬৫ লক্ষ । শতাংশের বিচারে যা ৮.৩১ শতাংশ । গোপালগঞ্জ থেকে ১৫.১ শতাংশ , পূর্ণিয়া থেকে ১২.০৮ শতাংশ , কিশানগঞ্জ থেকে ১১.৮২ শতাংশ , কাটিহার থেকে ৮.২৭ শতাংশ,আরারিয়া থেকে ৭.৫৯ শতাংশ নাম বাদ পড়েছে । এই অঞ্চলগুলিতে সংখ্যালঘুদের আধিক্য ।
চলে আসুন পশ্চিমবঙ্গে ।
২০২৫ সালের ডিসেম্বরে প্রকাশিত হল খসড়া তালিকা । বাদ পড়েছে ৫৮ লক্ষ মানুষের নাম । মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল ( ভোটের পরে ইনি আবার প্রশাসনে স্থান পান ) জানালেন এই ৫৮ লক্ষ ভোটার হয় মৃত অথবা স্থানান্তরিত । এঁদের বাদ দিলে পঃবঙ্গে ভোটার সংখ্যা ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জন ।

২০২৫ সালের ১৬ ডিসেম্বর বিবিসি নিউজে প্রকাশিত সংবাদের হেড লাইন ছিল :
‘পশ্চিমবঙ্গে ৫৮ লাখ ভোটারের নাম বাদ তালিকা থেকে , আরও দেড় কোটি নিয়ে সন্দেহ ।’ ( বঙ্গের বিজেপি নেতার দেড় কোটি রোহিঙ্গার সঙ্গে ভোটার তালিকা থেকে দেড় কোটি নাম বাদ দেবার মধ্যে কোন মিল কি খূঁজে পান ? )
খসড়া তালিকা থেকে যাঁদের নাম বাদ গেছে , তাঁদের একটি পৃথক তালিকা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন । জানিয়েছেন এঁদের মধ্যে মৃত ২৪ লক্ষের কিছু বেশি , স্থানান্তরিত ২০ লক্ষ এবং খোঁজ পাওয়া যায় নি ১২ লক্ষ ২০ হাজারের কিছু বেশি । এর বাইরে ১ লক্ষ ৩৮ হাজার ভোটারের নামও খসড়া তালিকা থেকে বাদ গেছে যাঁদের নাম একাধিক কেন্দ্রে নথিভুক্ত ছিল । এরপরে ট্রাইবুনাল বিভ্রাট ও আইনি জটিলতা । নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে এস আই আর প্রক্রিয়ার পর প্রায় ২৭.১৬ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছিল । এর মধ্যে প্রায় ৩৮.৩১ লক্ষ আপিল জমা পড়ে । যার মধ্যে ২২.২১ লক্ষ নাম ফেরানোর ও ১৬.১০ লক্ষ নাম বাতিলের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেন । সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত মাত্র ১৯ টি আপিল ট্রাইবুনালকে এই বিপুল পরিমাণ আবেদনের দায়িত্ব সামলাতে হবে । নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে যে কয়েক মাসে মাত্র ১.২৬ লক্ষের মতো আবেদনের নিষ্পত্তি করা হয়েছে । প্রতি মাসে গড়ে ২৫,২৩৮টি মামলার শুনানি হয় । তাহলে সমস্ত আবেদনের ফয়শালা করতে সময় লাগবে ১২ বছর । যে সময়ের মধ্যে ২টি নির্বাচন হয়ে যায় । এই নজিরবিহীন ধীর গতির জন্য ভোটারদের মধ্যে চরম হয়রানি ও ক্ষোভের সৃষ্টি হয় ।তথ্য জানার অধিকার ( RTI) আইনের আওতায় এবং কোর্টের শুনানিতে উঠে আসা তথ্যে দেখা যায় এ পর্যন্ত যে সামান্য সংখ্যক মামলার নিষ্পত্তি ট্রাইবুনালে হয়েছে তার মধ্যে ৯১—৯৩ শতাংশ ক্ষেত্রেই নাগরিকদের নাম ভোটার তালিকায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । নাগরিকদের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে কমিশনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের স্ক্রুটিনিতে বড় ধরনের ত্রুটি ছিল , যা বিরোধীদের রাজনৈতিকভাবে সোচ্চার হবার হাতিয়ার ।তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডেরেক ও’ব্রায়েন সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে দাবি করেছিলেন যে , এস আই আর বিভ্রাটের কারণে ভোটারদের নাম বাদ যাওয়ায় রাজ্যের ৩১ টি বিধানসভা আসনের নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করেছে ।এস আই আর এখানে শুরু হয়েছে ২০২৫ সালের শেষ দিকে । সেটা শেষ করতে হবে ২০২৬ এর এপ্রিলের মধ্যে । অল্প সময়ের মধ্যে বিরাট কাজ ! তাই তলাকার কর্মীদের উপর প্রবল চাপ । চাপ সাধারণ মানুষের মধ্যে । কারণ ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে হবে । গুজব ছড়িয়েছে যে ভোটার তালিকায় নাম না থাকলে প্রশ্ন উঠবে নাগরিকত্ব নিয়ে ।

কত প্রাণ হল বলিদান
পশ্চিমবঙ্গে এসআইআর চালু হল ২৮ অক্টোবর । প্রথম দিনেই আতঙ্কে আত্মহত্যা করেন উত্তর চব্বিশ পরগণার খড়দহের বাসিন্দা প্রদীপ কর । ২৮ নভেম্বর শুক্রবার পর্যন্ত গণনাপত্রের ( এনুমারেশন ফর্ম ) পূরণ এবং জমা নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আত্মহত্যা করেছেন ১৮ জন । এঁদের মধ্যে আছেন দুই বি এল ও । বাকি ১৫ জনের মৃত্যু হয়েছে হৃদরোগে ও ব্রেন স্ট্রোকে । মৃতদের পরিবারগুলির দাবি এস আই আরের আতঙ্ক মৃত্যুর কারণ । সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মুর্শিদাবাদে । ৯ জনের মৃত্যু । তার পরে আছে দুই চব্বিশ পরগণা ও দুই মেদিনীপুরে । এস আই আরেএর আতঙ্ক ও কাজের চাপে মৃত্যুর অভিযোগ উঠে্ছে হুগলি , দুই দিনাজপুর , হাওড়া এবং জলপাইগুড়িতে ।তৎকালীন মুখ্যমন্ত্রী রাজ্যে ভোটার ও বি এল ওদের মৃত্যু-আত্মহত্যার কারণ দর্শিয়ে এস আই আর স্থগিত রাখার দাবি জানিয়েছিলেন । ২০ নভেম্বর মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছিলেন তিনি । সেই চিঠিতে তিনি কাজের চাপে বিএলওদের মৃত্যু ও আত্মহত্যার ঘটনা তুলে ধরে প্রস্তুতির অভাবের কথা বলে এস আই আর স্থগিত রাখার কথা তিনি বলেছিলেন ।এস আই আরে ১২ টি রাজ্যে মোট ২৬ জন বি এল ও-র মৃত্যুর অভিযোগ তুলে জাতীয় কংগ্রেস এর জন্য দেশের প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনকে দায়ী করেছিলেন ।২০২৬ সালের জানুয়ারি মাসে রাজ্য প্রশাসনের প্রধান জানান যে এস আই আরেএর আতঙ্কে রাজ্যে মৃত্যুর সংখ্যা ১১০-কে ছাড়িয়ে গেছে ।

আনন্দবাজার ডট কমে ( ২৮.১১. ২৫ ) সৈকত দাসের প্রতিবেদন :
“ নাগরিকত্ব হারানোর ভয়ে বা ভোটার থাকবেন কিনা সেই আশঙ্কায় আত্মহত্যা নজিরবিহীন । সাম্প্রতিক অতীতে এমন কোন দৃষ্টান্ত মেলেনি । তেমনই প্রশাসন নির্দেশিত সরকারি কাজ করতে গিয়ে কাজের চাপে আত্মহত্যা কিংবা অসুস্থ হয়ে মারা গিয়েছেন , এমন অভিযোগও অভিনব । শুধু পশ্চিমবঙ্গেই নয় , দেশের আরও ১১টি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এস আই আরের কাজ । অন্যান্য রাজ্যেও বি এল ও-র মৃত্যুর খবর মিলেছে । তাঁদের অনেকে আত্মহত্যা করেছেন । অল্প সময়ের মধ্যে কাজ শেষ করার চাপকে দায়ী করা হচ্ছে সেখানেও । ’’

আদালতে মায়াবী ছলনা
‘দ্য রিপোর্টাস কালেকটিভ’ পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের অফিসিয়াল রেকর্ড আর অভ্যন্তরীণ ডেটা খতিয়ে দেখেছেন । তাঁদের সফটওয়্যার কিভাবে চলছে তা পর্যবেক্ষণ করেছে । ৫ জন বিধানসভা স্তরের নির্বাচন অফিসারের সঙ্গে কথা বলেছেন । রাজ্যস্তরের একজন সোর্স আর ডজনখানেক বুথ-লেভেল অফিসারের সঙ্গে আলাপ করেছেন । এসব করে বোঝার চেষ্টা করেছেন কীভাবে নির্বাচন কমিশন শেষমেশ রাজ্যের মোট ভোটারদের ১৮ শতাংশেরই বেশি মানুষকে আবার নতুন করে তাদের পরিচয় আর ভোট দেওয়ার অধিকার প্রমাণ করার জন্য লাইনে দাঁড়াতে ডেকে পাঠিয়েছেন ।‘দ্য রিপোর্টাস কালেকটিভে’র এই পর্যবেক্ষণের প্রতিবেদন ( ২৯.০১.২৬ ) তৈরি করেছেন আয়ূষী কর । তিনি বলেছেন যে নির্বাচন কমিশন ভুল বুঝিয়েছেন সুপ্রিম কোর্টকে । কমিশন কোর্টকে বলেছিলেন , ‘কোন অটোমেটেড নোটিশ তৈরি হয় না ….. ই-আর-ও-রা মন দিয়ে দেখে সই করেন ।আয়ুষী করের প্রতিবেদন বলছে : সুপ্রিম কোর্টে কমিশন যা দাবি করেছেন , হয়েছে ঠিক তার বিপরীত । এখানে ব্যাপকভাবে নোটিশগুলো তৈরি হয়েছে কেন্দ্রীয়ভাবে , পরীক্ষা-না- হওয়া অ্যালগরিদম দিয়ে । কমিশন এগুলিকে লজিক্যাল ডিসক্রিপ্যান্সি বলে উল্লেখ করেছেন ।ই-আর্-ও-দের প্রতিদিন হাজার হাজার এমন কেস রিভিউ করতে হচ্ছে , তাই তাঁদের অন্য কোন উপায় থাকছে না । কমিশনের সফটওয়্যার যাঁদের সন্দেহজনক বলে ফ্ল্যাগ করছে , তাঁদের লক্ষ লক্ষ নোটিশে মাত্র ২ সপ্তাহের মধ্যে যান্ত্রিকভাবে সই করে দিতে হচ্ছে । কমিশন ২০০২ সালের ভোটার তালিকার কাগজের রেকর্ড ডিজিটাইজ করেছেন । তখন বেশিরভাগ রেকর্ড বাংলায় ছিল । কম্পিউটারের অপরীক্ষিত অ্যালগরিদম দিয়ে সেগুলির ইংরেজি অনুবাদ করা হয়েছে । তারপর আর একটা অ্যালগরিদম দিয়ে ২০০২ সালের ডিজিটাইজড তালিকার তুলনা করা হয়েছে । সফটওয়্যার ১ কোটি ৩১ লক্ষেরও বেশি ভোটারকে সন্দেহজনক বলে চিহ্নিত করেছে ।
রিভিশন প্রক্রিয়ার মাঝপথে যে সফটওয়্যার প্রোটোকল তাড়াহুড়ো করে চালু করা হয়েছিল তা যে ভুলে ভরপুর ছিল সে কথা মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে স্বীকার করা হয় । এতে ভয়ঙ্কর পরিমাণ ভোটারদের ফ্ল্যাগ করা হয়ে গিয়েছিল । এই ভুল ঠিক করার জন্য নির্বাচন কমিশন প্রথম কয়েক সপ্তাহের জন্য স্থানীয় নির্বাচনী আধিকারিক আর বুথ-লে্ভেল কর্মীদের ছোটখাটো ভুলগুলিকে গুরুত্ব না দেওয়ার ক্ষমতা দিয়েছিলেন । কিন্তু কমিশন তবুও নতুন নতুন ফিল্টার আর ক্রাইটেরিয়া সফটওয়্যারে ঢোকাতে থাকলেন সন্দেহজনক ভোটারদের চিহ্নিত করার জন্য ।

কাগজে-কলমে নির্বাচনী আধিকারিকদের বলা হয়েছিল মন দিয়ে বিবেচনা করে নোটিশ পাঠানোর আগে সিদ্ধান্ত নিতে । কিন্তু ডেডলাইনের অসম্ভব চাপে স্থানীয় নির্বাচনী আধিককারিকেরা কার্যত দিশেহারা হয়ে পড়েছিলেন । এদিকে ই-সি-আই-র কনস্টিটুয়েন্সি- লেভেল আধিকারিকরা ই-সি-আই সফটওয়্যারে যে যে বাটন দরকার টিপে দিলেন , বাল্কে নোটিশ প্রিন্ট করলেন , তারপর একসঙ্গে সাইন করে দিলেন । পঃ বঙ্গের মুখ্য নির্বাচনী দফতরের একজন সিনিয়র আধিকারিকের বক্তব্য , “ লজিক্যাল ডিসক্রিপ্যান্সি’ বলে যে অসংখ্য ভোটারকে রেড-ফ্ল্যাগ করা হয়েছে , সেই বিপুল সংখ্যার জন্যই এখন আর ছোটখাটো ডিসক্রিপ্যান্সি থাকা ভোটারদের ফিল্টার থেকে বাদ দেওয়া সম্ভব হচ্ছে না ।
ই-সি-আই-এর অ্ভ্যন্তরীণ ডেটা পরীক্ষা করে দেখা গেছে যে ২৪ জানুয়ারি ( ২০২৬) পর্যন্ত একটা বিশাল প্রশাসনিক ব্যাকলগ তৈরি হয়েছে । ১.৫ কোটিরও বেশি সমন নোটিশ তৈরি করা হয়েছে ; কিন্তু আধিকারিকরা শুধু ৯৫.৩৯ লক্ষ পৌঁছে দিয়েছেন । ২৪ জানুয়ারি পর্যন্ত মাত্র ৩০ লক্ষ ভোটার শুনানিতে হাজির হয়েছেন ।এই প্রক্রিয়া শুরু হওয়ার এক মাস পরেও কমিশন পরিকল্পিত শুনানির মাত্র ২০% শেষ করতে পেরেছেন ।

যা গেছে তা যাক ?
৭ এপ্রিল ,২০২৬ । ভোটার তালিকা থেকে বাদ গেছে ৯১ লক্ষ নাম । ‘বিচারাধীন’ ৬০ লক্ষের মধ্যে অবৈধ বলে চিহ্নিত করা হয়েছে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনকে । ১৬ ডিসেম্বর ( ২০২৫) প্রকাশিত খসড়া তালিকায় বাদ যায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম । ২৮ ফেব্রুয়ারি ( ২০২৬) প্রকাশিত প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েন আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জন । ৬ এপ্রিল ( ২০২৬) যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে তাতে অবৈধ বলা হয়েছে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনকে । ফলে মোট ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জনের নাম বাদ পড়ল । পরিসংখ্যান বলছে , SIR-এর আগে ২০২৫ সালের ২৭ অক্টোবর পর্যন্ত এ রাজ্যের ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯জন । যোগ-বিয়োগের পর এই মুহুর্তে রাজ্যের বৈধ ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৭৭ লক্ষ ২০ হাজার ৭২৮ জন । এই ৯১ লক্ষ নাম বাদ নিয়ে ইতিমধ্যেই চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ ।মুখ্য নির্বাচন কমিশনার শুনতে চান নি বিরোধীদের কথা । প্রকারান্তরে অপমান করেছেন । কিন্তু এর মধ্যে একটা কাকতালীব মিল দেখা যাচ্ছে । তখনকার বিরোধী দলনেতাসহ অন্যান্য বিজেপি নেতারা ‘রোহিঙ্গা’, ‘অনুপ্রবেশকারী’দের যে সংখ্যার কথা বলছিলেন , তার সঙ্গে ভোটার তালিকা থেকে বাদ যাওয়া নামের সংখ্যার ঘনিষ্ঠ মিল আছে । মনে হয় সবটাই কাকতালীয় নয় ।

কত সেনা চলেছে সমরে
২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব মাত্রায় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ( CRPF) করা হয়েছিল । ভারতের নির্বাচনী ইতিহাসে কোন একটি রাজ্যে একক নির্বাচনের ক্ষেত্রে এটিই ছিল সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা ।দুই দফায় অনুষ্ঠিত ( ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল ) এই নির্বাচনে সর্বমোট রেকর্ড ২৫৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় । এর মধ্যে প্রথম দফায় ২৪০৭ কোম্পানি ও দ্বিতীয় দফায় ২৩২১কোম্পানি উপস্থিত ছিল ।নির্বাচনের এক মাস আগে ১ মার্চ থেকে ৪৮০ কোম্পানি চলে আসে রাজ্যে । তারা শুরু করে দেয় রুট মার্চ। মনে হয় যেন যুদ্ধের পরিস্থিতি । যুদ্ধই তো । করতেই হবে বঙ্গ জয় । প্ল্যান-এ ব্যর্থ হলে প্ল্যান-বি , প্ল্যান-বি ব্যর্থ হলে প্ল্যান-সি , প্ল্যান-সি অসফল হলে প্ল্যান-ডি । চাণক্য-সংহিতায় ছকে নেওয়া হয়েছিল এসব । এমন কি নির্বাচনোত্তর যুদ্ধের কথা ভাবা হয়েছিল ।৪ মে ফলাফল ঘোষণার পরেও রেখে দেওয়া হয় ৭০০ কোম্পানি অর্থাৎ ৭০০০০কেন্দ্রীয় বাহিনীর কর্মীকে, এর মধ্যে ৫০০ কোম্পানি আইন-শৃঙ্খলা রক্ষার জন্য আর ২০০ কোম্পানি ইভিএম পাহারা দেবার জন্য ।বন্দুকধারী সেনাদের বাইরে ছিলেন নানা ছদ্মবেশী সেনা ।নির্বাচনের ঠিক আগে এলেন নতুন রাজ্যপাল । বদলে দেওয়া হল অনেক পুরাতন আধিকারিককে । এলেন নতুন আধিকারিকরা । সবাই মিলে হাত লাগালেন নির্বাচন যজ্ঞে ।

হেসে খলখল ফুটল কমল
ইংরেজি ‘লোটাসে’র বাংলা প্রতিশব্দ ‘কমল’ । দলবদল করানোর অপারেশনকে বিজেপি ‘অপারেশন লোটাস’ নাম দিয়েছে । এ ব্যাপারে বিজেপি যে পথিকৃৎ তা নয় । দল-বদল আগেও হয়েছে । সেই ‘আয়া রাম গয়া রাম’ থেকে । তবে বিজেপি দল-বদলকে বিস্তৃতি দিয়েছে , গভীরতা দিয়েছে ।অপারেশন কমলের প্রথম প্রয়োগ করা হয় কর্নাটকে । ২০০৮ সালে । প্রবোগকর্তা ছিলেন বি এস ইয়েদুরাপ্পা। সংখ্যাগরিষ্ঠতা থেকে ৩টি আসন কম ছিল । অপারেশন কমল প্রয়োগ করে সে সমস্যা মেটানো হয় । তারপর ২০১৭ সাল । অরুণাচল , বিহার , মনিপুর , গোয়ায় সে অপারেশনের সাফল্য । ২০১৯-এ আবার কর্নাটকে । ২০২০তে মধ্যপ্রদেশে । ২০২২-এ মহারাষ্ট্রে ।পশ্চিমবঙ্গে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রথম অপারেশন কমলের প্রয়োগ । শুভেন্দু অধিকারী , মুকুল রায় , রাজীব ব্যানার্জি , রবীন্দ্রনাথ ভট্টাচার্য , শীলভদ্র দত্ত , দীপালি বিশ্বাস , বিশ্বজিৎ কুণ্ডুর দলত্যাগ ও বিজেপিতে যোগদান । তৃণমূলের সদস্যরা দলত্যাগ করায় বিজেপি নেতারা উৎসাহিত হন । তাঁদের মনে হয়েছিল সেবার ২০০-র বেশি আসন পাবেন তাঁরা । না, সে স্বপ্ন সফল হয় নি ।তাই ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে থেকেই কোমর বেঁধে নামেন । রোহিঙ্গা- বাংলাদেশি বলে চিৎকার , প্রবল ধর্মীয় মেরুকরণ , এস আই আর , নির্বাচন কেন্দ্র ধরে ধরে নাম কাটার আয়োজন , নানা মিথ্যা প্রচার , বিভিন্ন এজেন্সির ব্যবহার , নির্বাচনের দিন সকাল থেকে ‘বিজেপি জিতছে’ বলে গণ মাধ্যমের প্রচার , ভোট গণনার দিন বেলা বারোটার পর থেকে গণনা কেন্দ্রের ভেতরের আচরণ ইত্যাদি । স্বরাষ্ট্রমন্ত্রীর প্ল্যান এ-বি-সি-ডি । বিজেপির আসন সংখ্যা ২০০ পার হল । কিন্তু তবুও তৃণমূলের ৪০% ভোট আতঙ্কের । তাই ‘তৃণমূলের নাম ও নিশান মুছে ফেলতে হবে’ । তাই প্রায় ৬০ জন বিধায়ক ও ২০ জন সাংসদকে কালীঘাট তৃণমূল থেকে বের করে আনা হল । আমার ধারণা , এঁদের সঙ্গে বিজেপির আগে থেকেই যোগাযোগ ছিল । তৃণমূল ১৬০-১৮০ আসন পেলেও সরকার গড়তে পারতেন না অপারেশন কমলের জন্য ।

দিবা দ্বিপ্রহরে চুরি , ধরে আন চোর
২০১৯ সালে দেশের ৬৪ জন বর্ষীয়ান আমলা ( যাঁরা তৈরি করেছেন কনস্টিটিউশন্যাল কণ্ডাক্ট গ্রুপ বা CCG ) এবং ৮৩ জন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার + শিক্ষাবিদ + সাংবাদিকরা ২ জুলাই নির্বাচন কমিশনকে এক চিঠিতে লিখেছিলেন :বিগত তিন বা তারও বেশি অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের মধ্যে ২০১৯-এর সাধারণ নির্বাচন ছিল সবচেয়ে কম অবাধ ও সুষ্ঠু । অতীতে অপরাধী , বাহুবলী ও দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদরা নির্বাচনী প্রক্রিয়ায় দাপট দেখালেও ই সি আপ্রাণ চেষ্টা চালাত সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠোত করার । কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটা বলতে আমরা বাধ্য হচ্ছি যে বর্তমান ই সি নিরপেক্ষতা , স্বচ্ছতা , সততা ও দক্ষতার সমস্ত সীমা –পরিসীমা হেলায় লঙ্ঘন করে সাংবিধানিক এই সংস্থাটির বিশ্বাসযোগ্যতা একেবারে তলানিতে নিয়ে এসেছে । ”
এই বিবৃতিতে প্রত্যক্ষভাবে ভোটচুরির কথা নেই , তবে তার আভাস আছে ।
‘ চেন্নাই থিংকার্স ফোরাম’ আয়োজিত এক সভায় ভাষণ দিতে গিয়ে মোদি সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী , বিশিষ্ট অর্থনীতিবিদ পরকলা প্রভাকর ভোট জালিয়াতি নিয়ে বলতে গিয়ে বিরোধী দলগুলির ‘ক্যাসিনো সিনড্রোম’ পরিহার আবেদন করেছিলেন । তিনি বলেছিলেন :
“ সংসদ ও রাজ্য বিধানসভার প্রতিনিধিদের সব কিছুই ঝুঁকির মুখে। দয়া করে লড়াই করুন । এ নিয়ে পুরো দেশ উদ্বিগ্ন , চিন্তিত । আমরা যদি এই মুহুর্তটি হাতছাড়া হতে দিই তাহলে ভারতে গণতন্ত্রের কথা ভুলে যান । এটি ইতিমধ্যেই প্রহসন । আমার বক্তব্য হল ,যদি ত্রুটিপূর্ণ ভোটার তালিকার ভিত্তিতে লোকসভা নির্বাচিত হয়ে থাকে , তাহলে এই লোকসভার কোন বৈধতা নেই। যে সংস্থাটি ( নির্বাচন কমিশন ) এই ধরনের অনিয়মের জন্য দায়ী তাকে সরিয়ে দিতে হবে ।” ( Defend Democracy Stop Electoral Fraud , 27. 09. 2025)
পরকলা প্রভাকরের কথার সূত্র ধরে আমরা বলতে পারি ২০২৪-এর লোকসভার যেমন বৈধতা নেই , তেমনি ২০২৬-এর বিধানসভারও কোন বৈধতা থাকতে পারে না ।
অশোকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সব্যসাচী দাশ ২০২৪ সালের ৩১ জানুয়ারি তাঁর যে গবেষণাপত্রটি প্রকাশ করেন , তার নাম : ‘Democratic Backsliding in the World’s Largest Democracy’ । এই গবেষণাপত্রে তিনি ২০১৯ সালের নির্বাচনের প্যাটার্ন পর্যালোচনা করে দেখিয়েছেন যে ভোটারের নাম নথিভুক্তকরণ , ভোটদানের সময় এবং গণনার সময় বিরাট মাপের কারচুপি হয় । সব্যসাচী দাশ তাঁর গবেষণাপত্রে ‘রিগ্রেশন ডিসকন্টিনিউটি ডিজাইন’ পদ্ধতি ব্যবহার করে দেখান যে ২০১৯ সালের নির্বাচনে যেসব আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল , সেগুলিতে বিজেপি প্রত্যাশার চেয়ে বেশি আসনে জয়লাভ করেছে । এই জয়ের পেছনে শুধুমাত্র ক্ষমতাসীন দলের শক্তিশালী প্রচারণা নয়, কৌশলগত নির্বাচনী অনিয়ম ও ভোট ব্যবস্থার কারচুপির সম্ভাবনা থেকে যায় । এখানে উল্লেখযোগ্য যে সব্যসাচীবাবুর এই গবেষণাপত্র নিয়ে বিজেপি ক্ষোভ প্রকাশ করে এবং তার ফলে সব্যসাচীবাবুকে অশোকা বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করতে হয় ।
০৬.১০.২০২৫ সালে প্রকাশিত ‘কি ভাবে ভোট চুরি করেছে বিজেপির নির্বাচন কমিশন’ প্রবন্ধে অমিত দাশগুপ্ত ভোটচুরির বিবিধ উপায়কে সূত্রবদ্ধ করেছেন এইভাবে :
ক ] বিভিন্ন দফায় ভোট গ্রহণের মধ্যে কুমতলব স্পষ্ট । অন্ধ্রপ্রদেশের ২৫ টি লোকসভা আসনের জন্য ১ দফায় ভোট , অথচ ওড়িশার ২১ টি আসনের জন্য ৪ দফায় ভোট । তামিলনাড়ুর ৩৯ টি আসনের জন্য ভোট হল ১ দফায় , অথচ বিহারে ৪০টি আসনের জন্য ভোট হল ৭ দফায় ।
খ ] ভোট প্রদানের চূড়ান্ত সংখ্যা বা হার ( % ) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার ক্ষেত্রে অস্বাভাবিক বিলম্ব , যার কোন গ্রহণযোগ্য ব্যাখ্যা নেই ।
গ ] নির্বাচন সমাপ্ত হওয়ার বহু দিন পরেও নির্বাচন সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশ না করা ।
ঘ ] ভোটদান পর্ব শেষ হবার পর নির্বাচন কমিশন ভোট প্রদানের যে সংখ্যা প্রদান করেন , তার সঙ্গে বহু দিন পরে ঘোষিত চূড়ান্ত ভোট প্রদানের সংখ্যা অস্বাভাবিকভাবে অসঙ্গতিপূর্ণ।
ঙ ] প্রদত্ত ভোট ও ভোট গণনার মধ্যে গুরুতর অসঙ্গতি ।
চ ] কোন পর্বে আসনভিত্তিক প্রাথমিক ভোট প্রদানের তথ্য পাওয়া যায় না ।
ছ ] রাত যত বাড়ে , ততই ভোটদানের হার বৃদ্ধি পায় ।

জীবনের বন্যার উদ্দাম কৌতুক
এ যৌবনজলতরঙ্গ রোধিবে কে ?
এ আমার পরম সৌভাগ্য যে , জীবনের প্রান্তসীমায় এসে দেখে গেলাম যৌবনের জলতরঙ্গের আশ্চর্য উদ্ভাস ও উচ্ছ্বাস । দিল্লি থেকে মুম্বাই , চণ্ডীগড় থেকে কলকাতা । কেমন একটা নিশ্চেষ্ট হয়ে এসেছিলাম আমরা । শাসকের মতো বিরোধীদেরও কথাকে ‘কথার কথা’ মনে করে ভাবতে শুরু করেছিলাম ‘কিছুই হবার নয়’ । একটা গতানুগতিকতা আস্তে আস্তে গ্রাস করছিল আমাদের ।
আর ঠিক সেই মুহুর্তে শুনতে পেলাম ‘মুক্তধারা’র গর্জন । দেখতে পেলাম বাঁধ ভাঙছে । মনে পড়ে গেল রবীন্দ্রনাথের সেই গানটার কথা । মৃত্যুর দু’ বছর আগে ১৯৩৯ সালের সন্ধিক্ষণে লেখা । রাগ ইমন । তাল কাহারবা ।
বাঁধ ভেঙে দাও , বাঁধ ভেঙে দাও , বাঁধ ভেঙে দাও ।
বন্দি প্রাণ মন হোক উধাও ।।
শুকনো গাঙে আসুক
জীবনের বন্যার উদ্দাম কৌতুক—
ভাঙনের জয়গান গাও ।
জীর্ণ পুরাতন যাক ভেসে যাক,……….
বলছি সেই সব তরুণ-তরুণী , যুবক-যুবতীর কথা , যাদের কোন বিধিবদ্ধ সংগঠন নেই , শুধু ডাক আছে । সেই ডাকে সমবেত হচ্ছে তারা । ভয় করছে না শাসকের রক্তচক্ষুকে । কৌতুক করছে পুলিশের সঙ্গে । এই তো জীবনের বন্যার উদ্দাম কৌতুক । রাজনৈতিক দলের পক্ষে যা সম্ভব নয় , এরা অবলীলাক্রমে পারছে সেই কাজ । শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছিনিয়ে এনেছে এরা । এবার এদের লড়াই ভোটকর্তাদের বিরুদ্ধে ।
হ্যাঁ , এরা নিশ্চেষ্ট মানুষের মনে তুলেছে তরঙ্গ । সচকিত হয়েছে সংবাদ মাধ্যম । সচকিত হয়েছে বিচার ব্যবস্থা । একে একে মুখ খুলছেন শাসকের শরিক দলের সঙ্গীরা । এমন কি নিজের দলের ‘দূরে ঠেলে দেওয়া’ সদস্যরা মুখ খুলতে শুরু করেছেন । মোহন ভাগবতের গলায় যেন ভিন্ন সুর । মুরলীমনোহর জোশীর কণ্ঠে প্রতিবাদ । প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং বলছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘ইমপিচমেন্ট’ যথেষ্ট নয় , দায়ের হোক ফৌজদারি মামলা । সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুইঞা বলছেন কোটি কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হল স্বেচ্ছাচারিতা , কোনও অজুহাতে বৈধ নয় । শিল্পপতিদের কণ্ঠেও শোনা যাচ্ছে ভিন্ন সুর । বাজাজ গ্রুপের চেয়ারম্যান রাহুল বাজাজ সরকারি তদন্ত সংস্থা ও কর ব্যবস্থার ভীতি প্রদর্শনের কথা বলছেন । এই ভীতির ফলে দেশ ছেড়েছেন ৩৫ হাজার শিল্পপতি । শিল্পপতিরা সংবাদ মাধ্যমের মতো কিছু গন্ধ পাচ্ছেন কি ? ধনরাজ নাথানির খবর এলো সামনে। ইনি রিলায়েন্স একজিকিউটিভ । মুকেশ আম্বানির সঙ্গে গাঢ় সম্পর্ক । এই ধনরাজ নাথানি এবার সমাজবাদী পার্টির রাজ্যসভার প্রার্থী । গন্ধটা সন্দেহজনক নিশ্চয়ই ।
ইতিহাসের রঙ বদল শুরু হল বোধ হয় ।

You might also like