ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদের দস্যুবৃত্তি তীব্র নিন্দায় তিন বাম দল

নিউজ ডেস্ক
সত্যবাণী

সংবাদ বিজ্ঞপ্তি: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে অপহরণ এবং দেশটির বিভিন্ন স্থানে মার্কিন সাম্রাজ্যবাদের দস্যুবৃত্তির তীব্র নিন্দা জানিয়েছে তিনটি বাম দল।ঐক্য ন্যাপ সভাপতি এডভোকেট এসএমএ সবুর, সাধারণ সম্পাদক এডভোকেট আসাদুল্লাহ তারেক, গণতন্ত্রী পার্টির ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, সাধারণ সম্পাদক এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ এর সভাপতি এডভোকেট এনামুল হক ও সাধারণ সম্পাদক পরিতোষ দেবনাথ এক যৌথ বিবৃতিতে বলেন, ভেনেজুয়েলায় ট্রাম্প প্রশাসনের আগ্রাসী নগ্ন হামলা জাতিসংঘ সনদের পরিপন্থী এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল সম্পদের দখল এবং ল্যাটিন আমেরিকায় সামরিক প্রভাব বৃদ্ধি করার অভিপ্রায় সাম্রাজ্যবাদের পালের গোদা ট্রাম্প সরকার মরিয়া হয়ে উঠেছে।সাম্রাজ্যবাদের দস্যুবৃত্তির প্রতিবাদে বিশ্বের সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বিশ্বের দেশে দেশে শান্তি আন্দোলন জোরদার করতে হবে।

You might also like