লন্ডনে সংবাদ সম্মেলন: সুবিধাবঞ্চিত মেয়েদের শিক্ষা, নার্সিং প্রশিক্ষণ ও কর্মসংস্থান কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফিমেল একাডেমি
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডন: যুক্তরাজ্যের লন্ডন বাংলা প্রেস ক্লাবে বাংলাদেশ ফিমেল একাডেমি (BFA)-এর উদ্যোগে সুবিধাবঞ্চিত মেয়েদের শিক্ষা, নার্সিং প্রশিক্ষণ ও কর্মসংস্থান কার্যক্রম তুলে ধরতে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের সভাপতি জামিল চৌধুরীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান উপদেষ্টা আহমেদ উস সামাদ চৌধুরী জেপির অংশগ্রহণে এই অনুষ্ঠানে একাডেমির দুই দশকের অর্জন তুলে ধরা হয়। ২০০৬ সালে প্রতিষ্ঠিত প্রায় ছয় একর জমির ওপর গড়ে ওঠা এই একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে ইতোমধ্যে ২৫০-এর বেশি নারী দেশে ও বিদেশে নার্সিং ও পেশাগত খাতে সফলভাবে কাজ করছেন।

সুধীজনদের মধ্যে বক্তব্য রাখেন হাফিজা মাসুক চৌধুরী, সৈয়দ নাহাস পাশা, আকরাম হোসেনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। দরিদ্র ও এতিম মেয়েদের বিনা মূল্যে আবাসিক শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ প্রদানে চলমান এই মহৎ উদ্যোগে দেশি-বিদেশি দাতা ও প্রবাসীদের আর্থিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি আগামী ১৬ জানুয়ারি ২০২৭ সালের অনুষ্ঠেয় সম্মেলনে সংশ্লিষ্ট সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।