‘লন্ডন ইন ব্লুম অ্যাওয়ার্ডস’ এ সাফল্যের ফুল ফুটল টাওয়ার হ্যামলেটসে
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেটসঃ লন্ডন ইন ব্লুম অ্যাওয়ার্ডসে সাফল্যের ফুল ফুটল টাওয়ার হ্যামলেটসে’লন্ডন ইন ব্লুম অ্যাওয়ার্ডস’ এর এবারের আসরে বাগান ও সবুজায়নে বিশেষ অবদানের স্বীকৃতি পেয়েছে টাওয়ার হ্যামলেটসের পার্ক ও সবুজ স্থানগুলো।প্রতিবছর আয়োজিত এই পুরস্কারের মাধ্যমে বিভিন্ন এলাকার বাসিন্দা ও কমিউনিটিকে নিজেদের neighbourhood বা আশপাশের পরিবেশের ইতিবাচক পরিবর্তনে উৎসাহিত করা হয়। পাশাপাশি বাগান পরিচর্যা, পরিবেশ সংরক্ষণ এবং কমিউনিটির সম্মিলিত উদ্যোগের মাধ্যমে লন্ডনের জীবনযাত্রার মান উন্নয়ন ও সবুজ ঐতিহ্য রক্ষায় ভূমিকা রাখতে উৎসাহ দেওয়া হয়।এবারের প্রতিযোগিতায় সিটি (City) ক্যাটাগরিতে সর্বোচ্চ মোট নম্বর অর্জন করে সামগ্রিক বিজয়ীর স্বীকৃতি পেয়েছে টাওয়ার হ্যামলেটস।এ ছাড়া সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে বিবেচিত আটটি গোল্ড অ্যাওয়ার্ডও ধরে রেখেছে কাউন্সিল।