সারজিসকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে বললেন প্রিন্স
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ দেশের জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর পরামর্শ দিলেন।আজ রবিবার (১২ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক ভেরিফায়েড আইডিতে পোস্ট করে এ পরামর্শ দেন তিনি। তবে এর পেছনের কারণ সম্পর্কে কিছু বলেননি সংগীতজগতের আলোচিত তারকা।প্রিন্স মাহমুদ পোস্টে লেখেন, স্নেহের সারজিস, তোমার সম্ভবত ঘুম কম হচ্ছে। পারস্পরিক সম্পর্ক অবনতি, মানসিক চাপ, উদ্বেগ, অনিদ্রা অস্থিরতার কারণে সৃষ্ট বিষণ্নতায় আর আবেগজনিত জটিলতায় ভুগছ বলে ধারণা করছি। ডাক্তারের পরামর্শমতো রিভোট্রিল ০.৫ এম জি বা লেক্সোটানিল খেয়ে দেখতে পারো।