সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ সাবস্টেশনে আগুন, বড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা

নিউজ ডেস্ক
সত্যবাণী

নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।শুক্রবার (১ মে) বিকাল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ৩০০ এমভিএ ২৩০/১৩২ কেভি ট্রান্সফরমারে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে সিদ্ধিরগঞ্জে অবস্থিত ৩৫০ মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) পাওয়ার প্লান্টের সাবস্টেশনে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এরপরই ট্রান্সফরমারের দিক থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই ট্রান্সফরমারের একটি অংশে আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সদস্যদের চেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঘটনার পর বিদ্যুৎকেন্দ্র ও গ্রিড উপকেন্দ্র এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমারের কারিগরি ত্রুটি অথবা অতিরিক্ত তাপের কারণে আগুনের সূত্রপাত হতে পারে।নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দু’টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।পরে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনা কেউ হতাহত হয়নি।আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা সম্ভব হবে।

You might also like