স্টপটোবার: ধূমপান ছাড়ার জন্য অক্টোবরই হতে পারে আপনার উপযুক্ত সময়
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেটসঃ আপনি যদি ধূমপান ছাড়ার কথা ভেবে থাকেন,তাহলে অক্টোবর মাস হতে পারে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের উপযুক্ত সময়।স্টপটোবার (Stoptober) কর্মসূচির মাধ্যমে ধূমপান ছাড়ার প্রথম পদক্ষেপ নিতে পারেন।গবেষণায় দেখা গেছে,টানা ২৮ দিন ধূমপান থেকে বিরত থাকতে পারলে স্থায়ীভাবে ধূমপান ছাড়ার সম্ভাবনা পাঁচ গুণ বেড়ে যায়।আর প্রয়োজনীয় সহায়তা পেলে এই অভ্যাস ছাড়ার যাত্রায় কাউকে একা থাকতে হয় না।
সরাসরি পরামর্শ ও সহায়তা পেতে ১৮ বছর বা তার বেশি বয়সী টাওয়ার হ্যামলেটসের বাসিন্দারা RISE কর্মসূচিতে অংশ নিতে পারবেন।এ কর্মসূচির আওতায় অভিজ্ঞ পরামর্শকেরা প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী ৮ থেকে ১২ সপ্তাহের একটি পরিকল্পনা তৈরি করে দেবেন।পাশাপাশি বিনামূল্যে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি (NRT) দেওয়া হবে।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অগ্রগতির বিভিন্ন ধাপ সম্পন্ন করার মাধ্যমে সর্বোচ্চ ২৫ পাউন্ড পর্যন্ত আর্থিক প্রণোদনাও পেতে পারেন।যাঁরা নিজ উদ্যোগে ধূমপান ছাড়তে চান,তাঁদের জন্য Smoke Free অ্যাপের প্রিমিয়াম সংস্করণের মাধ্যমে বিনামূল্যে সহায়তা ও নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি (NRT) পাওয়ার সুযোগ রয়েছে।এই অ্যাপে বিশেষজ্ঞদের পরামর্শ,অগ্রগতি পর্যবেক্ষণ,উৎসাহমূলক বিভিন্ন উপকরণ এবং অন্যদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও রয়েছে।