হুমকির ১০ দিনের মাথায় বিচারকের ছেলেকে হত্যা, স্ত্রীকে কুপিয়ে জখম

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের পরিবারের লোকজনকে ১০ দিন আগে হত্যার হুমকি দিয়েছিল লিমন মিয়া (৩৫) নামে এক ব্যক্তি। এ ঘটনায় গত ৬ নভেম্বর সিলেটের জালালাবাদ থানায় লিমন মিয়ার বিরুদ্ধে জিডি করেছিলেন বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসী। জিডি করার সাত দিনের মাথায় বিচারকের ভাড়া বাসায় ঢুকে ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৫) কুপিয়ে হত্যা করেছে লিমন। এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসীকে (৪৪) কুপিয়ে জখম করা হয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল ৪টার দিকে রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় এই ঘটনা ঘটে।এই ঘটনায় বিচারকের স্ত্রীকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ভর্তি করা হয়েছে।ছুরিকাঘাতে নিহত তাওসিফ রহমান সুমন (২০) রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় ঘাতককে আটক করেছে পুলিশ।রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র শংকরকে বিশ্বাস বলেন, একজন নিহত হয়েছেন। নিহতের মা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।মহানগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, ঘাতক আটক আছে। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

You might also like