১৪তম ‘লতা দিয়ে ফতা’ সেহরি পার্টি: পূর্ব লন্ডনে সাংবাদিক ও লেখকদের মিলনমেলা
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডন: পূর্ব লন্ডনে সাংবাদিক, লেখক ও কমিউনিটি ব্যক্তিত্বদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১৪তম ‘লতা দিয়ে ফতা’ সেহরি পার্টি। শনিবার (৭ মার্চ) রাত ১টায় পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডস্থ একটি হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল এবং অল সিজন ফুডের অন্যতম পরিচালক হেলাল উদ্দিনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৬০ জন সাংবাদিক, লেখক ও সুধীজন উপস্থিত ছিলেন।
সাপ্তাহিক বাংলা পোস্টের সাবেক প্রধান সম্পাদক কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে এবং সাপ্তাহিক দেশ সম্পাদক তাইছির মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সেহরি পার্টিতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল।
স্বাগত বক্তব্যে তিনি বলেন, “একটি ইবাদতের উদ্দেশ্য থেকেই মূলত এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। আজ থেকে প্রায় ১৫/১৬ বছর আগে রাত ছোট থাকায় অনেকেই তারাবি নামাজ আদায় করে নিজ বাসায় গিয়ে সেহরি খেতে পারতেন না। তাদের সুবিধার কথা বিবেচনা করেই প্রথমে এই আয়োজন শুরু করা হয়। এখন এটি একটি বার্ষিক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়েছে। গত বছর থেকে অল সিজন ফুডের অন্যতম পরিচালক হেলাল উদ্দিন আমার সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা সফলভাবে এই আয়োজন করতে পেরে খুবই আনন্দিত এবং আল্লাহর শুকরিয়া আদায় করছি।”
অনুষ্ঠানে লন্ডনের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার অনেক সংবাদকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন—
বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত ও সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও সপ্তাহিক জনমতের সাবেক সম্পাদক নবাব উদ্দিন, সত্যবাণী সম্পাদক সৈয়দ আনাস পাশা, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের, প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, সিনিয়র সহ সভাপতি তাইসির মাহমুদ, সেক্রেটারি মো. আকরামুল হোসেন, মতিউর রহমান চৌধুরী, আবু সালেহ মো. মাসুম, বাতিরুল হক সরদার, আব্দুল আহাদ, ফজলু মিয়া, সালেহ আহমেদ, আকবর হোসেন, হাসনাত চৌধুরী, মো. আব্দুল হান্নান, কামাল মেহেদী, আহাদ চৌধুরী বাবু, রেজাউল করিম মৃধা, শরিফুল, সরওয়ার হোসেন, বাবলুল হক, ফয়সল মাহমুদ, সুয়েজ মিয়া, মুজাহিদ তাওহিদ করিম, আমিনুল আহসান তানিম, জিবরিল মাহমুদ, এম এ কাইয়ূম, মিসবা জামাল, আনোয়ারুল ইসলাম অবি, শাহ ইউসুফ, হৃদয়, এখলাছুর রহমান পাক্কু, আব্দুর রহিম, শাহ বেলাল, ড. এনাম চৌধুরী, আমিন চৌধুরী, মাহবুব আলী খানশূর, বদরুজ্জামান বাবুল, হেফাজুল করিম রকিব, খালেদ মাসুদ রনি, মুহিব উদ্দিন চৌধুরী, জাকির হোসেন কয়েছ, আলী বেবুল, আলাউর রহমান খান শাহীন, আব্দুস সোবহান ও মারুফ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে স্মৃতিচারণ, আলোচনা, ইসলামী সংগীত ও কৌতুক পরিবেশনায় অংশ নেন অতিথিরা। ‘লতা দিয়ে ফতা’ নামের এই সেহরি পার্টির খাবারের মেনুতে ছিল মাছের ভর্তা, লতা-বড় মাছের শুঁটকি, চিংড়ি ও মুকি সমন্বয়ে তৈরি বিশেষ তরকারি, সাতকরা ও টমেটো দিয়ে মাছের টেংগা, গোশত ভুনা, বিরইন ভাত এবং নারিকেলের মোরব্বা।
খাবার শেষে উপস্থিত সবাই আনন্দঘন পরিবেশে প্রায় এক ঘণ্টা ফ্রি-স্টাইলে ইসলামী নাশিদ পরিবেশন করেন। পরে বিশ্ব শান্তি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন সভার সভাপতি কে এম আবু তাহের চৌধুরী।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে এ ধরনের সৌহার্দ্য ও সম্প্রীতির মিলনমেলা ভবিষ্যতেও অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।