অগ্নি নিরাপত্তা না থাকলে মার্কেট বন্ধ করবে ডিএনসিসি

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ফায়ার সেফটি (অগ্নি নিরাপত্তা) নিশ্চিত করা না হলে শপিং মল, মার্কেট বন্ধ করে দেওয়া হবে।বৃহস্পতিবার (২৬ আগস্ট) ডিএনসিসি নগর ভবনে অগ্নি নিরাপত্তা বিষয়ক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।মেয়র আতিকুল ইসলাম বলেন, সময় এসেছে ফায়ার সেফটি নিশ্চিত করবার।আর এ বিষয়ে আমাদের সবার সচেতন হওয়া ও কার্যকারী ব্যবস্থা গ্রহণ করা জরুরি। ফায়ার সেফটি বিষয়ে আমরা এলাকাভিত্তিক নির্দেশনা অনুযায়ী ডেট দিয়ে দেব। এরমধ্যে সবাইকে ফায়ার সেফটি বিষয়ে পদক্ষেপ নিতে হবে, নয়তো সেই মার্কেট আমরা বন্ধ করে দেব।

সম্প্রতি বনানী অগ্নিকাণ্ডের উদাহরণ দিয়ে মেয়র বলেন, বনানীর চেয়ারম্যান বাড়িতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে কিন্তু ফায়ার সেফটি ছিল না। অথচ তারা সেখানে বসে বড় বড় ব্যবসা পরিচালনা করছে। তারা ফায়ার সেফটির বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তাই সময় এসেছে আমাদের ফায়ার সেফটি বিষয়টি নিশ্চিত করার।প্রতিটি ভবনের ফায়ার সেফটি নিশ্চিত করার দায়িত্ব কিন্ত সেই ভবন মালিকের। তারা এই বিষয়টি গুরুত্ব সহকারে নিচ্ছেন না। যার কারণে আজ আমরা সবাই বসেছি। আইন অনুযায়ী জননিরাপত্তা বা সেফটি ইস্যুতে সিটি করপোরেশন যে কোনো সময় যে কোনো দোকান বন্ধ করে দিতে পারে।আলোচনা সভায় আরও ছিলেন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাকসুদ হেলালী,ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মমর্তা সেলিম রেজা, প্রমুখ।

You might also like