অভিনেতা ডিপজলের বিরুদ্ধে মামলা
নিউজ ডেস্ক
সত্যবাণী
বিনোদনঃ খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলেরর বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে মামলা দায়ের করেছেন আপন খালাতো ভাই।রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে ডিপজলের খালাতো ভাই এ.ওয়ান ট্রেডিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান টাইগার মামলাটি দায়ের করেন। মামলায় ডিপজলের ম্যানেজার আব্দুল গণি এবং ব্যক্তিগত সহকারী খোকনকেও আসামি করা হয়েছে।ডিবি পুলিশের ডিসিকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামি ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছে আদালত।
মামলায় অভিযোগ করা হয়,আজিজুর রহমান টাইগারের সুনাম,সুখ্যাতি,ব্যবসায়িক সফলতা,দেশ-বিদেশে পরিচিতিতে ঈর্শ্বান্বিত হয়ে ডিপজল বিভিন্নভাবে অপচেষ্টায় লিপ্ত। তারই ধারাবাহিকতায় ম্যানেজার আব্দুল গণি গত বছরের ৩ অগাস্ট আজিজুর রহমান টাইগারের কিরুদ্ধে দারুস সালাম থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন।সেখানে অভিযোগ করা হয়,টাইগারের নির্দেশে ৩ অগাস্ট সকাল সাড়ে ১০টার দিকে দিলশাদ, সাইদুর রহমানসহ ১০/১৫ জন তাদের (ডিপজলের) ভাড়া দেয়া নাভানা সিএনজিতে জোর করে সাইনবোর্ড ভেঙ্গে তাদের নামে লাগানোর চেষ্টা করে।তারা জমির মালিকানা দাবি করে সামনের মাস থেকে ভাড়া দাবি করে।তবে জিডির তদন্তে টাইগারের সংশ্লিষ্টতা পায়নি পুলিশ।পরদিন ডিপজল তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিষয়টি নিয়ে পোস্ট দেন।এ ঘটনায় ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন তারা খালাতো ভাই টাইগার।