অস্ট্রেলিয়াকে সিরিজ হারানোয় ক্রিকেটারদের ২ কোটি টাকা বোনাস
নিউজ ডেস্ক
সত্যবাণী
স্পোর্টস: ২১ বছর আগে কার্ডিফে সর্বশেষ অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারিয়েছিল বাংলাদেশ।এবার ঘরের মাঠে অজিদের বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়েছে তারা। দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৫ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে ওয়ানডে সিরিজ।১৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩৫ ওভারেই তা পার করেছে বাংলাদেশ।এমন সাফল্যের পর বড় পুরস্কার পাচ্ছে নাজমুলরা।অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে দুই কোটি টাকা বোনাসের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।আজ মন্ত্রণালয় থেকে তা নিশ্চিত করা হয়েছে।