আইজিপি’র সাথে জাপানী রাষ্ট্রদূতের সাক্ষাত

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদের সাথে বাংলাদেশে নিযুক্ত জাপানী রাষ্ট্রদূত আইটিও নাওকি আজ সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেছেন।আইজিপি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিরাজমান দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তাঁরা উভয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

You might also like