আজ শুভ বড়দিন
স্পেশাল করেসপন্ডেন্ট
সত্যবাণী
লন্ডন: আজ শুভ বড়দিন (ক্রিসমাস)। বিশ্বব্যাপী খ্রিস্টান সম্প্রদায়ের প্রিয় ধর্মীয় উৎসব।
আনন্দ আর উচ্ছ্বাসের সঙ্গে বড়দিনের উদযাপন ইতোমধ্যেই শুরু হয়েছ। এই দিনটি যিশু খ্রিস্টের জন্মদিন হিসেবে পালিত হয়। ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন দেশে মানুষ চারপাশকে রঙিন আলো ও ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো ঘরে দিনটি উদযাপন করবেন। পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা, উপহার দেওয়া এবং খ্রিস্টীয় প্রার্থনার মাধ্যমে এই দিনটি বিশেষভাবে পালন করা হয়। করোনা মহামারির পর এবারের উদযাপন কিছুটা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে এসেছে, যা মানুষদের মধ্যে আনন্দ ও স্নেহের পরিবেশ সৃষ্টি করছে।
বড়দিন উপলক্ষ্যে সত্যবাণীর পাঠক, শুভানুধ্যায়ীসহ বিশ্ববাসীর প্রতি আমাদের শুভেচ্ছা। শুভ বড়দিন।