আন্তর্জাতিক এমএসএমই দিবস আজ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ আজ ২৭ জুন,আন্তর্জাতিক এমএসএমই দিবস।বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যথাযথ সাস্থ্যবিধি মেনে নানা কর্মসূচির মধ্যদিয়ে এ দিবসটি পালিত হবে।এ দিবসের এবারের প্রতিপাদ্য নির্ধারন করা হয়েছে ‘ কী টু অ্যান ইনক্লুসিভ এন্ড সাসটেইনেবল রিকোভারী’। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনীতি গতিশীল রাখতে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে অতিক্ষুদ্র (মাইক্রো), ক্ষুদ্র (স্মল) ও মাঝারি (মিডিয়াম) উদ্যোক্তাদের (এমএসএমই) ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিস) অজর্নের শর্তগুলোর মধ্যে অতিক্ষুদ্র,ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিষয়টিও রয়েছে। এমএসএম-উদ্যোক্তাদের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে প্রতিবছরের ২৭ জুন আন্তর্জাতিক এমএসএমই দিবস পালন করার জন্য জাতিসংঘের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের এপ্রিল মাসে জাতিসংঘ সাধারণ অধিবেশনে এ প্রস্তাব গৃহীত হয়। পরের বছর থেকে আন্তর্জাতিকভাবে এ দিবস পালিত হয়ে আসছে।এ উপলক্ষে এসএমই ফাউন্ডেশন ও জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো) যৌথভাবে আজ রোববার বেলা ১১টায় এক ভার্চ্যূয়াল আলোচনা সভার আয়োজন করেছে। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এ ভার্চ্যূয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।এছাড়াও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আখতার হোসেন এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা বিশেষ অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত থাকবেন।এতে সভাপতিত্ব করবেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মোঃ মাসুদুর রহমান।

You might also like