আশুলিয়ায় বিএনপি নেতার বাড়ির গেটে কাফনের কাপড়-গুলি, পাঠিয়েছে ‘অদৃশ্য মুসাফির’

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ কাফনের কাপড়,একটি গুলি আর হাতে লেখা চিঠি একসঙ্গে মিলেছে তিনটি আলামত।এর মধ্যে চিঠিতে রয়েছে সতর্কবার্তার ভাষা,ভবিষ্যৎ ঝামেলায় জড়িয়ে পড়ার ইঙ্গিত।এমন সামগ্রী ঢাকার সাভারের আশুলিয়ায় এক বিএনপি নেতার বাড়িতে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে।শনিবার সকালে বিএনপি নোতা ইসমাইলের বাড়ি থেকে কাফনের কাপড়,গুলি ও চিঠি উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় ওই পরিবার সদস্যদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ।এর মধ্যে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।ইমরাইল হোসেন মোল্লা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি।চিঠির শুরুতে ‘ইমরাইল’ নামে সম্বোধন এবং নিচে ‘তানভীর মুন্সী’ নামের স্বাক্ষর দেখা যায়।তবে ওই স্বাক্ষর সত্যিই সংশ্লিষ্ট ব্যক্তির কিনা,চিঠিটি কে লিখেছেন এবং কে বা কারা তা বাড়িতে পৌঁছে দিয়েছে এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি।

চিঠির ভাষায় প্রাপককে নিজের ও পরিবারের সদস্যদের চলাফেরা নিয়ে সতর্ক করা হয়েছে বলে ছবিতে প্রতীয়মান হয়।ভবিষ্যতে কোনো ঘটনা ঘটলে মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়ার ইঙ্গিতও রয়েছে।চিঠির শেষাংশে রয়েছে আরও সতর্কতামূলক বক্তব্য। কাফনের কাপড় ও গুলির সঙ্গে এমন ভাষার চিঠি পাঠানোর অভিযোগে ঘটনাটির উদ্দেশ্য নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে।ইয়ার পুয়ারপুর এলাকার বাসিন্দা আনোয়ার আকবর বলেন,পুলিশের এ বক্তব্যে এখন তদন্তের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে উদ্ধার করা আলামত। গুলিটি কোথা থেকে এসেছে,চিঠির হাতের লেখা কার,‘তানভীর মুন্সী’ নামটি সত্যিই প্রেরকের কিনা এসব বিষয় যাচাই করা প্রয়োজন।পাশাপাশি বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য থেকেও মিলতে পারে গুরুত্বপূর্ণ সূত্র।

আশুলিয়ায় স্থানীয় রাজনীতি ও আধিপত্য বিন্তারকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে উত্তেজনা ও সংঘাতের ঘটনা ঘটেছে।এ কারণে নতুন করে কোনো বিএনপি নেতার বাড়িতে এমন সামগ্রী পাঠানোর অভিযোগকে হালকাভাবে দেখার সুযোগ নেই।তবে এ ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক বিরোধের সরাসরি যোগসূত্র রয়েছে এমন তথ্য এখনো নিশ্চিত হয়নি।শুধু চিঠিতে কোনো ব্যক্তির নাম থাকার ভিত্তিতে তাকে হুমকিদাতা হিসেবে চিহ্নিত করাও সমীচীন নয়।বরং তদন্তে বেরিয়ে আসতে হবে কাফনের কাপড় ও গুলির সঙ্গে পাঠানো চিঠি কি নিছক ভয় দেখানোর বার্তা,নাকি এর আড়ালে রয়েছে আরও কোনো উদ্দেশ্য? সেই উত্তরই এখন খুঁজছে পুলিশ।আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাফনের কাপড়, গুলি ও একটি চিঠি উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

You might also like