ইফতারে রাখতে পারেন সুস্বাদু এই পানীয়
সারাদিনের ক্লান্তি ও অবসাদ দূর করতে এক গ্লাস ঠান্ডা শরবতের জুড়ি নেই।তবে বাজারের তৈরি শরবত না খেয়ে ঘরে বানানো শরবত খাওয়াই বেশি নিরাপদ।কারণ বাজারের অনেক শরবতে অতিরিক্ত চিনি ও রাসায়নিক উপাদান থাকে,যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।তাই সহজ কিছু উপকরণে ঘরেই তৈরি করা যায় স্বাস্থ্যকর ও সুস্বাদু শরবত।
চলুন জেনে নেওয়া যাক ইফতারের কোন কোন শরবত রাখতে পারেন
তেঁতুলের শরবত
তেঁতুল গুলে তাতে ঠান্ডা পানি,চিনি,ভাজা শুকনা মরিচের গুঁড়া,কাঁচামরিচ কুচি,ধনেপাতা ও বিট লবণ মিশিয়ে ছেঁকে নিলেই তৈরি টক-ঝাল তেঁতুলের শরবত।বরফকুচি দিয়ে পরিবেশন করলে স্বাদ বাড়ে।
দুধের শরবত
জ্বাল দিয়ে ঠান্ডা করা দুধের সঙ্গে চিনি,কাজু,পেস্তা ও কাঠবাদাম বাটা এবং জাফরান মিশিয়ে ব্লেন্ড করুন।উপর থেকে পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করুন পুষ্টিকর দুধের শরবত।
লেবু-পুদিনা শরবত
লেবু, পুদিনাপাতা,চিনি ও পানি ব্লেন্ড করে ছেঁকে নিন। বরফকুচি দিয়ে পরিবেশন করুন সতেজ লেবু-পুদিনা শরবত।
শসা শরবত
শসা,লেবু,আদা ও সামান্য চিনি ব্লেন্ড করে ছেঁকে ফ্রিজে ঠান্ডা করুন।বরফ দিয়ে পরিবেশন করলে এটি হবে একদম হালকা ও সতেজ পানীয়।
আদা-লেবুর শরবত
লেবুর রস,আদার রস,পানি ও চিনি একসঙ্গে মিশিয়ে সহজেই তৈরি করা যায় এ শরবত। এটি হজমেও সহায়ক।
বেলের শরবত
বেলের শরবত শরীরের জন্য অত্যন্ত উপকারী।বিশেষ করে কোষ্ঠ্যকাঠিন্য দূর করতে এটি কার্যকর।
কলা-চিড়ার লাচ্ছি
চিড়া,দুধ,টকদই,পাকা কলা,চিনি,মধু ও সামান্য লবণ ব্লেন্ড করে বরফসহ পরিবেশন করুন পুষ্টিকর লাচ্ছি।রোজায় সুস্থ থাকতে তাই কৃত্রিম পানীয় এড়িয়ে ঘরেই তৈরি করুন প্রাকৃতিক উপাদানের শরবত।এতে যেমন থাকবে পুষ্টি,তেমনি মিলবে প্রশান্তি ও সতেজতা।