ঈদুল আজহায় স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।ঈদ উপলক্ষে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা টানা ১৬ দিন এবং মাদরাসার শিক্ষার্থীরা ২১ দিনের ছুটি পাচ্ছেন।যদিও সাধারণ সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে সাতদিন।পূর্বনির্ধারিত শিক্ষাপঞ্জি অনুযায়ী স্কুল, কলেজ ও মাদরাসার ছুটির সূচিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।২০২৬ সালের শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী, সাপ্তাহিক ছুটি, গ্রীষ্মকালীন অবকাশ এবং ঈদুল আজহা মিলিয়ে স্কুল ও কলেজে টানা ১৬ দিনের ছুটি থাকবে। অন্যদিকে মাদরাসায় ছুটি থাকবে ২১ দিন।শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীষ্মকালীন অবকাশ এবং ঈদের ছুটি শুরু হবে আগামী ২৪ মে (রোববার) থেকে।

এই ছুটি চলবে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত।ছুটির আগে ও পরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা সব মিলিয়ে টানা ১৬ দিনের ছুটি ভোগ করবে। একইভাবে কলেজেও নির্ধারিত ১২ দিনের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট ১৬ দিনের বিরতি তৈরি হয়েছে।মাদরাসার ক্ষেত্রে ছুটির সময় আরও দীর্ঘ। সেখানে ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। ছুটি শুরুর আগের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় মাদরাসার শিক্ষার্থীরা টানা ২১ দিনের ছুটি উপভোগ করতে পারবে।এবারের ঈদুল আজহার সাধারণ ছুটি ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) রাতে এ ঘোষণা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।এতে জানানো হয়, ২৩ মে সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। অর্থাৎ ওইদিন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মন্ত্রিপরিষদের এ ঘোষণার ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত ১৬ ও ২১ দিনের ছুটিতে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

You might also like