উত্তরায় কাঁচাবাজারে আগুন

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে একটি কাঁচাবাজারে আগুন লেগেছে।বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান,সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পান তারা। ৬টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।তিনি বলেন,উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত কাঁচাবাজারে আগুন লাগার খবর পেয়ে পাঁচ ইউনিট গিয়ে কাজ করে।সন্ধ্যা ৬টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

You might also like