এইচএসএসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে প্রকাশ হতে পারে। বর্তমানে ফলাফল প্রস্তুতের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।মঙ্গলবার (২২সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফল তৈরির সব প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করা গেলে নভেম্বরের মাঝামাঝি সময়েই ফল প্রকাশের লক্ষ্য রয়েছে।চট্টগ্রাম বোর্ডের জন্য বিশেষ ব্যবস্থাপ্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের অন্য বোর্ডের তুলনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা ও ব্যবহারিক কার্যক্রম দেরিতে শেষ হয়েছে (৯ সেপ্টেম্বর)। তবে এর প্রভাব যেন সামগ্রিক ফল প্রকাশে না পড়ে, সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।চট্টগ্রাম অঞ্চলের উত্তরপত্র দ্রুত মূল্যায়নের জন্য অতিরিক্ত পরীক্ষক নিয়োগ করা হয়েছে, যাতে সব বোর্ডের ফল একই সঙ্গে প্রকাশ করা সম্ভব হয়।এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি বোর্ডের শিক্ষার্থীরাও রয়েছেন। সর্বমোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেন।