এনসিপির আরও ৪ নেতার পদত্যাগ
নিউজ ডেস্ক
সত্যবাণী
মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলা সমন্বয়ক কমিটি থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার নেতা পদত্যাগ করেছেন।শনিবার (৯ আগস্ট) বিকেলে শিবচর প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের কথা জানান তারা।এই চার নেতা হলেন,শিবচর উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী শাকিল খান,সদস্য মো. রিয়াজ রহমান, সদস্য মহিউদ্দিন ও সদস্য কাজী রফিক।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. রিয়াজ রহমান বলেন,ব্যক্তিগত কারণেই এনসিপির সব ধরনের দায়িত্ব ও কার্যক্রম থেকে আমরা চারজন অব্যাহতি নিচ্ছি।বর্তমানে আমরা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নই।তারা বলেন,দুঃখজনকভাবে,শিবচর উপজেলায় দল পরিচালনার দায়িত্ব এমন কিছু অযোগ্য ও বিতর্কিত ব্যক্তির হাতে ন্যস্ত করা হয়েছে,যারা আদর্শিক,নৈতিক ও সাংগঠনিকভাবে অযোগ্য।এর ফলে দলের প্রকৃত,নিষ্ঠাবান ও ত্যাগী কর্মীরা যথাযথ মর্যাদা ও মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন।আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি,এই ধরনের নেতৃত্বের মাধ্যমে শিবচরে দলের ইতিবাচক পরিবর্তন সম্ভব নয়।এর আগে ১৫ জুন কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর যৌথ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে মাদারীপুরের শিবচর উপজেলা সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয়।এই কমিটির মেয়াদ নির্ধারণ করা হয় তিন মাস অথবা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত।