এনসিপির তুষারের ‘নগ্ন ভিডিও’ ছড়িয়ে দেওয়ার হুমকি নীলার

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ আন্তরিক ক্ষমা বা অনুশোচনা না পেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ‘নগ্ন ভিডিও’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন দলের সাবেক নেত্রী নীলা ইস্রাফিল।শনিবার (৯ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লাইভে এসে এ হুমকি দেন নীলা ইস্রাফিল।ফেসবুক লাইভে নীলা বলেন,আমি বারবার বলছি,যদি আমি আন্তরিক ক্ষমা বা অনুশোচনা প্রকাশ না পাই,তাহলে আমি তুষারের নগ্ন ভিডিওটি জনসমক্ষে প্রকাশ করতে বাধ্য হব।তিনি আরও বলেন,‘তুষার ও এনসিপির যারা আমাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে,তাদের উদ্দেশে আমি বলতে চাই ‘আপনারা যদি মিথ্যা প্রচারণা থেকে বিরত না থাকেন,তাহলে আমি বাধ্য হব,নেপালে বসে তুষার যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে,যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে,সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব।তখন কোথায় গিয়ে আপনারা প্রিটেন্ড (মিথ্যা নালিশ) করবেন আমি কিন্তু জানি না।আমি ওয়ার্ন (সতর্ক) করছি,তুষার যেন জনসম্মুখে আমাকে সরি বলে।এই যে যা কিছু আমি প্রকাশ করছি,সেগুলো কিন্তু বানোয়াট কিছু না।এর আগে নিজের ফেসবুক পোস্টে সারোয়ার তুষারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন নীলা ইস্রাফিল।তার অভিযোগ,অসুস্থ অবস্থায় তার অনুমতি ছাড়াই হাসপাতালের ভর্তি ফরমে স্বামীর নামের জায়গায় নিজের নাম লিখেছেন সারোয়ার।

You might also like