এবার দেউলিয়া হলো লেবানন
আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী
লেবানন: দেশ হিসেবে মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র লেবাননকে দেউলিয়া ঘোষণা করা হয়েছে।সোমবার (৪ এপ্রিল) দেশটির উপ প্রধানমন্ত্রী সাদেহ আল-সামি ঘোষণাটি করেন।এদিন স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, লেবানন রাষ্ট্র এখন পুরোপুরি দেউলিয়া হয়ে গেছে। অর্থাৎ দেশটির কেন্দ্রীয় ব্যাংকও এবার দেউলিয়া হয়েছে। আমরা এখন জনগণের ক্ষতির মাত্রা কমাতে চাই।উপ প্রধানমন্ত্রী মনে করেন, লোকসানের পরিমাণ রাষ্ট্র, কেন্দ্রীয় ব্যাংক ও আমানতকারীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। কিন্তু এ বণ্টন ঠিক কত শতাংশ হারে হবে তা এখনো নির্ধারণ করা হয়নি।
আল-সামির দাবি, লেবাননের বর্তমান পরিস্থিতি ‘উপেক্ষা করার মতো নয়’। তাই ব্যাংক থেকে অর্থ উত্তোলনের ব্যবস্থা সবার জন্য অবারিত থাকতে পারে না।বিশ্লেষকদের মতে, ২০১৯ সালের নভেম্বর মাস থেকেই ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে লেবানন। যার মধ্যে ছিল- মুদ্রার চরম অবমূল্যায়ন এবং জ্বালানি ও চিকিৎসা ঘাটতি।লেবাননের মুদ্রা এরই মধ্যে প্রায় ৯০ শতাংশ দাম হারিয়েছে। যার প্রেক্ষিতে সাধারণ মানুষ দীর্ঘদিন যাবৎ বেঁচে থাকার মতো খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো প্রয়োজন পূরণ করতে পারছিল না।উল্লেখ্য,২০১৯ সাল থেকে লেবাননে বৈদেশিক মুদ্রায় নগদ উত্তোলন কঠোরভাবে সীমিত করা হয়।