করোনায় ফের মৃত্যুর দুঃসংবাদ
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) করোনায় আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে।তবে এ সময়ে নতুন করে কারো করোনাভাইরাস শনাক্ত হয়নি।রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী,২৪ ঘণ্টায় করোনায় এক নারী মারা গেছেন।এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত করোনাভাইরাসে ৩১ জনের মৃত্যু হয়েছে।গত ২৪ ঘণ্টায় ১১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং চলতি বছর ১৪ হাজার ৫০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।এ বছর এখন পর্যন্ত ৭২২ জনের করোনা শনাক্ত হয়েছে,শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ।