কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা না করলে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে যুদ্ধ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ বিএনপি ও জামায়াতের নেতাদের উদ্দেশ্য করে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ বলেছেন,হারাম ও কোনো বাতিলের সঙ্গে আপস নেই।আপনারা যদি ক্ষমতায় গিয়ে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা না করেন,তাহলে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে।আজ শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তিনি এসব কথা বলেন।

সরকারকে তওবা করে ভালো হয়ে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন,“এই মাটি আলেম-ওলামার মাটি,এই মাটি পীর-দরবেশের ঘাঁটি।এখানে যত বজ্জাতি-শয়তানি করেছো,ভালো হয়ে যাও।অন্যথায় খুনি হাসিনার মতো দেশ থেকে পালাতে হবে।হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায়ে প্রয়োজন হলে ঢাকা অবরোধ, সংসদ অভিমুখে লংমার্চ ও সচিবালয় বন্ধ করা হবে।এছাড়া শান্তিপূর্ণ এসব কর্মসূচি পালনের পরও দাবি বাস্তবায়িত না হলে ২০২৬ সালের ডিসেম্বরে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন আহ্বান করা হবে বলে জানানো হয়।অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানিয়ে এদিন মহাসম্মেলন থেকে কাদিয়ানীদের ইসলামি পরিচয় বন্ধ, তাদের সব বিতর্কিত ও ইসলামবিরোধী প্রচারণা নিষিদ্ধসহ ছয় দফা দাবি পেশ করা হয়।এছাড়াও এদিন কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে তিন দফা কর্মসূচিও ঘোষণা করা হয়। সেগুলো হলোঃ

১) ৩০ এপ্রিল পর্যন্ত গণস্বাক্ষর।

২) মে-জুন মাসে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান।

৩) জুলাই থেকে নভেম্বর পর্যন্ত বিভাগীয় সম্মেলন আয়োজন।

You might also like