কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

নিউজ ডেস্ক
সত্যবাণী

কুমিল্লা: কুমিল্লায় চট্রগ্রাম মেইল ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাস ধাক্কায় ১২ জন নিহত হয়েছে।আহত হয়েছেন ২০ জন। রবিবার (২২ মার্চ) ভোররাতে জেলার জাঙ্গালিয়া কচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে সাত জন পুরুষ,তিন জন নারী এবং দুজন শিশু রয়েছেন।এখন পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ইপিজেড ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) সাইফুল ইসলাম।তিনি বলেন, ‘ভোররাতে জাঙ্গালিয়া কচুয়ায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী মামুন পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হয়েছেন‘ঘটনাস্থলে সদর দক্ষিণ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

You might also like