কে এম আবুতাহের চৌধুরী রচিত’রঙের দুনিয়া‘কাব‍্য গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন:কবি সমাজের বিভিন্ন চিত্র তুলে ধরেছেন প্রতিটি কবিতায়

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডন: ৩০ জুলাই বুধবার বিশিষ্ট সাংবাদিক,সমাজসেবী ও কবি কে এম আবু তাহের চৌধুরী রচিত দ্বিতীয় কাব‍্য গ্রন্থ’রঙের দুনিয়ার’ প্রকাশনা অনুষ্ঠান পূর্ব লন্ডনের কমার্সিয়েল রোডস্থ লণ্ডন এন্টারপ্রাইজ একাডেমীতে অনুষ্ঠিত হয়।বীর মুক্তিযোদ্ধা ও কমিউনিটি নেতা এম এ মান্নানের সভাপতিত্বে এবং লেখক ও সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার মাইউম মিয়া তালুকদার,দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক ও সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস-উন-নুর ,বৃটিশ বাংলাদেশী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ,লেখক শাহগীর বখত ফারুক,ব্রেন্ট কাউন্সিলের সাবেক সিভিক মেয়র কাউন্সিলার পারভেজ আহমদ ,কাউন্সিল অব মস্কের চেয়ারম‍্যন,বিশিষ্ট আলেম মাওলানা শামসুল হক ,বীর মুক্তিযোদ্ধা আহবাব হোসেন চৌধুরী,ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা ।সভায় লেখকের সামাজিক ও কমিউনিটির কাজ সম্পর্কে একটি প্রেজেন্টেশন প্রদান করেন বিশিষ্ট লেখক ও গবেষক ড: মোহাম্মদ আবুল লেইছ ।কাব‍্য গ্রন্থের উপর পর্যালোচনা পেশ করেন -কবি ও সাংবাদিক আবু সুফিয়ান চৌধুরী ।লেখকের পরিচিতি তুলে ধরেন বিশিষ্ট সাংবাদিক সাঈদ চৌধুরী।লেখকের উপর স্বরচিত একটি কবিতা পাঠ করেন কবি -কলামিস্ট শিহাবুজ্জামান কামাল ।

অন‍্যান‍্য অতিথিদের মধ‍্যে আলোচনায় অংশ নেন –ব্যারিষ্টার হামিদ হোসেইন আজাদ ,ব্যারিষ্টার নাজির আহমদ ,বিশিষ্ট সাংবাদিক রহমত আলী,ইউকে বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট রেজা ফয়সল আহমদ চৌধুরী শোয়েব,একাউন্টেন্ট নাসির উদ্দিন ,ডঃ এম এ আজিজ,কাউন্সিলার আবু তালহা চৌধুরী,সৈয়দ সুহেল আহমদ,শেখ ফারুক আহমদ ,সাংবাদিক এনাম চৌধুরী ,কমিউনিটি নেতা মোহাম্মদ আব্দুর রব ,নুরুল আমিন ,মিসেস ঝর্না চৌধুরী ,ছয়ফুর রহমান কোরেশী হিরু ,হাজী ফারুক মিয়া ,মিসেস কামরুন্নেছা নাহার শোভা মতিন ,সাংস্কৃতিক কর্মী মাহফুজা তালুকদার প্রমুখ ।কুরআন তেলাওত করেন হাজী বুলু মিয়া ।প্রধান অতিথির বক্তব‍্যে মেয়র লুৎফুর রহমান বলেন যে -বহুমুখী প্রতিভার অধিকারী কে এম আবুতাহের চৌধুরী সমাজ ও কমিউনিটির উন্নয়নে ব‍্যাপক ভূমিকা রাখছেন ।সমাজসেবার পাশাপাশি তিনি সাংবাদিকতা ও কাব‍্য চর্চার মাধ‍্যমে সমাজের কল‍্যানে কাজ করে যাচ্ছেন ।মেয়র লুৎফুর রহমান বিগত নির্বাচনে তাঁকে ও এসপায়ার পার্টিকে সহযোগিতা করায় অশেষ ধন‍্যবাদ জানান ।বিশেষ অতিথির বক্তব‍্যে দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নুর বলেন যে – কে এম আবুতাহের চৌধুরী ৪০ বছর আগে সিলেট থাকতে সাংবাদিকতা শুরু করেছিলেন।আজও তিনি সাংবাদিকতা ও কাব‍্য চর্চা অব্যাহত রেখেছেন ।সমাজের কল‍্যানে তাঁর অবদান অপরিসীম ।

শাহগীর বখত ফারুক বলেন – অনন‍্য প্রতিভার অধিকারী কে এম আবুতাহের চৌধুরী জেরুজালেম সফরকালে আল আক্বসা মসজিদ সম্পর্কে তাৎক্ষনিক লম্বা কবিতা লিখে সবাইকে অবাক করেছিলেন ।তিনি রঙের দুনিয়া কাব‍্য গ্রন্থের বহুল প্রচার কামনা করেন ।
লেখক কে এম আবু তাহের চৌধুরী তাঁর বক্তব‍্যে -প্রকাশনা উদযাপন কমিটি ও সকল অতিথিদের ধন‍্যবাদ জানান ।তিনি বলেন -‘ আমি মহান আল্লাহ পাকের সন্তুষ্টির জন‍্য সমাজের কাজ করি।কমিউনিটির সকল স্তরের মানুষের ভালবাসা ও সম্মান প্রদর্শনে আমি মুগ্ধ ও আনন্দিত।সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক লোক উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন -শায়েখ সালেহ আহমদ হামিদী।সভায় আরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন -কাউন্সিলার সাঈদ আহমদ ,ব্যারিষ্টার মাসুদ চৌধুরী,কাউন্সিলার ব্যারিষ্টার মোস্তাক আহমদ,কাউন্সিলার কামরুল ইসলাম মুন্না,কাউন্সিলার কবির আহমদ,কাউন্সিলার সাবিনা আক্তার,ব্যারিষ্টার আব্দুস শহীদ,কাউন্সিলার ব্যারিষ্টার সাইফ উদ্দিন খালেদ ,ব্যারিষ্টার মুজিবুর রহমান,লণ্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ জুবায়ের,সাবেক কাউন্সিলার শাহ আলম,সাংবাদিক মহিউদ্দিন আফজাল,সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক‍্যারল,সাংবাদিক বদরুজ্জামান বাবুল ,প্রভাষক আব্দুল হাই,কমিউনিটি নেতা আব্দুল মুকিত,মইনুল ইসলাম খান,একে জিল্লুল হক,ফয়সল আহমদ আখন্দ,যুব নেতা সায়েম রহমান ,কবি আবু হোসেন,এমদাদ তালুকদার এমবিই,হাজী ফারুক মিয়া,সাংবাদিক শোয়েব কবির,সাংবাদিক খালেদ মাসুদ রনি,সাংবাদিক আব্দুর রশীদ,ডাঃ সাংবাদিক গিয়াস উদ্দিন আহমদ,মাহবুব আলী খান স্মৃতি সংসদের সভাপতি আহমদ সাদিক,এডভোকেট আবু মাসুদ,ইন্জিনিয়ার আবু আক্কাস চৌধুরী ,যুব নেতা জুবেল বেলাল ,নারী নেত্রী শাহিনা চৌধুরী, লেখক সাদেকুল আমিন,কবি নোমান চৌধুরী,মাওলানা নুরুল হক ,ডাঃ উম্মে মুনিরা চৌধুরী ,মিছবাউর রহমান চৌধুরী ,ইকবাল চৌধুরী প্রমুখ ।

You might also like