গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ মারা গেছেন
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্যা পলাশ’ (৫৫)। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়।হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে,হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন।তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল।এর আগে গত ১২ জুন রাজধানীর রামপুরার টিভি সেন্টার এলাকায় জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন কাইল্যা পলাশ।খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হলে তার মাথায় গুলি লাগে।রক্তাক্ত অবস্থায় সড়কে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে,কাইল্যা পলাশ প্রায় ২২ বছরের বেশি সময় কারাগারে ছিলেন।সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান।