চকরিয়ায় মাছের ঘের দখল নিয়ে গোলাগুলিতে যুবক নিহত

নিউজ ডেস্ক
সত্যবাণী

কক্সবাজারঃকক্সবাজারের চকরিয়ায় মাছের ঘের দখল নিয়ে বিবদমান দু’পক্ষের গোলাগুলির ঘটনায় শেকাব উদ্দিন (৪০) নামে এক জন নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।শনিবার রাত ১২টার দিকে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনার রামপুরস্থ রাবার ড্যামের কাছে আবাসন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।শেকাব উপজেলার সাহারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামপুর গ্রামের মনজুর আলম ওরফে মনজুর বলির ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চকরিয়ার উপকূলীয় চিংড়ি জোনের রামপুর আবাসন প্রকল্প এলাকায় একটি মাছের ঘেরের দখল নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল।এর জেরে শনিবার রাতে দু’পক্ষের গোলাগুলি হয়। এতে শেকাব গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় আরও কয়েকজন আহত হন। তবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, মাছের ঘেরের বিরোধকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে।ওসি আরও জানান, শেকাবের বিরুদ্ধে একাধিক হত্যাসহ অন্তত চারটি মামলা রয়েছে।

You might also like