জননেতা সৈয়দ আশরাফের সহধর্মিনী অধ্যাপিকা সেতারা বেগমের সমাধিতে ন্যাপ নেতৃবৃন্দের শ্রদ্ধাঞ্জলি

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ জননেতা ন্যাপের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি মণ্ডলীর সদস্য মরহুম সৈয়দ আশরাফ হোসেনের সহধর্মিনী,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইডেন কলেজ শাখার সাবেক সভাপতি ও সাবেক অধ্যাপিকা সেতারা বেগমকে আজ রাত ৮ টা ৫০ মিনিটে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।তাঁর সমাধিতে ন্যাপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।এ সময়ে ন্যাপের কেন্দ্রীয় নেতা পরিতোষ দেবনাথ,হাসান কমরুন,মরহুমের পুত্র সৈয়দ মইনুল হাসান সুমন এবং সৈয়দ রিপনসহ স্বজনদের অনেকেই উপস্থিত ছিলেন।উল্লেখ্য,আজ ০১ মে’২০২১ বিকেল ৪টা ৩৫ মিনিটে সিতারা বেগম ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি রাজিউন) । তাঁর পুত্র সৈয়দ মাইনুল হাসান সুমন জানান, আজ বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

You might also like