জামায়াতের সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা।আজ প্রথমবারের মতো রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে যাচ্ছে দলটি।বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা।আজ প্রথমবারের মতো রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে যাচ্ছে দলটি।সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব পাশে তৈরি করা হয়েছে মঞ্চ। সমাবেশ উপলক্ষে মধ্যরাতেই সমাবেশস্থলে জড়ো হয়েছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা।সারা দেশ থেকে কয়েক লাখ নেতাকর্মী সমাবেশে অংশ নেবেন বলে আশাবাদী দলটির নেতারা।নেতাকর্মীদের অনেকেই সেখানে শুয়ে-বসে সময় কাটাচ্ছেন।ঢাকার বাইরে থেকে আসা সমর্থনকারীদের জন্য পার্কিং পয়েন্ট রাখা হয়েছে কমপক্ষে ১৫টি।পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় মৌলিক সংস্কারসহ সাত দফা দাবির কথা জানিয়েছে সমাবেশে আগত নেতা-কর্মীরা। এমনকি, আসতে পারে নতুন জোটের ঘোষণা।