জুলাইয়ে মূল্যস্ফীতি ৮.৩২ শতাংশ, ৮ মাসে সর্বনিম্ন
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ খাদ্য ও খাদ্যবহির্ভুত পণ্যের দাম কমায় জুলাই মাসে মূল্যস্ফীতির পারদ বেশ খানিকটা নেমেছে।চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৩২ শতাংশ,যা আট মাসের মধ্যে সবচেয়ে কম।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মঙ্গলবার সন্ধ্যায় মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে।
গত বছরের নভেম্বরে ৮ দশমিক ২৯ শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল দেশে। ডিসেম্বরে হয়েছিল ৮ দশমিক ৪৯ শতাংশ।গত ২০২৫-২৬ আর্থিক বছরের শেষ মাস জুনে এই হার ছিল ৯ দশমিক ১৬ শতাংশ। আর প্রথম মাস জুলাইয়ে হয়েছিল ৮ দশমিক ৫৫ শতাংশ।এ জুলাই জুলাইয়ে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ৮ দশমিক ৩২ শতাংশ মূল্যস্ফীতির মানে হচ্ছে—গত বছরের জুলাইয়ে যে পণ্য বা সেবা ১০০ টাকায় মিলেছে, তা এখন কিনতে খরচ করতে হয়েছে ১০৮ টাকা ৩২ পয়সা।বিবিএসের তথ্যে দেখা যায়, জুলাইয়ে খাদ্য ও খাদ্যবহির্ভুত উভয় খাতেই মূল্যস্ফীতি কমেছে। খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ১৬ শতাংশ; জুনে এ হার ছিল ৮ দশমিক ৬০ শতাংশ।অন্যদিকে জুলাইয়ে খাদ্যবহির্ভুত খাতে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ২৮ শতাংশ; জুনে হয়েছিল ৯ দশমিক ৬১ শতাংশ।১ জুলাই থেকে শুরু হওয়া ২০২৬-২৭ অর্থবছরে বার্ষিক গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে আটকে রাখার লক্ষ্য ধরেছে সরকার।