জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ জুলাই আন্দোলনে আহত এক ব্যক্তিকে সরকারি সুবিধার চেক দেওয়ার কথা বলে অর্থ দাবি, মারধর, নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর ১৪ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে জুলাইযোদ্ধা গিয়াস উদ্দিন এ মামলার আবেদন করেন।বাদীপক্ষের আইনজীবী ইয়ামিন মিয়া জানান,আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।মামলার আসামিরা হলেন- ফাউন্ডেশনের সিনিয়র ভেরিফিকেশন অফিসার ইফতেখার হোসেন,এক্সিকিউটিভ মেম্বার সাবরিনা আফরোজ সেবন্তী,সাইদুর রহমান শাহিদ, মেহেদী হাসান প্রিন্স,সাগর,আফজালু রহমান সায়েম,হারুন অর রশীদ,কামরুল হোসেন, আলিফ,জাহিদ,মোমেনুজ্জামান দিপু,সাজ্জাদ মোস্তফা,ফাতেমা আফরিন পায়েল ও ইয়াছিন মোল্লা।

You might also like