জেন (ZEN) গ্রান্টের সহায়তায় আপনার ব্যবসাকে আরও পরিবেশবান্ধব করুন

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটসঃ টাওয়ার হ্যামলেটসের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য সুখবর। Zero Emissions Network (ZEN) কর্মস্থলভিত্তিক ভ্রমণ অনুদানের মাধ্যমে স্থানীয় ব্যবসাগুলোকে আরও পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গ্রহণে সহায়তা করছে।এই অনুদানের অর্থ ব্যবহার করে ব্যবসাগুলো ইলেকট্রিক কার্গো বাইক ক্রয়সহ বিভিন্ন টেকসই পরিবহন উদ্যোগে বিনিয়োগ করতে পারবে,যা গাড়ি ও ভ্যানের ওপর নির্ভরতা কমাতে সাহায্য করবে।এই তহবিলের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানগুলো কার্বন নিঃসরণ কমাতে,যাতায়াতকে আরও টেকসই করতে এবং নিজেদের প্রয়োজন অনুযায়ী কার্যকর পরিবহন সমাধান খুঁজে নিতে পারবে।আগ্রহী ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে বিস্তারিত তথ্য জানতে এবং আবেদন করতে ZEN-এর ওয়েবসাইট ভিজিট করার আহ্বান জানানো হয়েছে।

You might also like