ঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঝিনাইদহ: ঝিনাইদহ-১(শৈলকুপা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আসাদ বিজয়ী হয়েছেন।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। সন্ধ্যায় গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল জানানো হয়।ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীক নিয়ে অ্যাডভোকেট আসাদুজ্জামান এক লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।