টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের আরোহীসহ তিনজন নিহত হয়েছেন।এ দুর্ঘটনায় আহত হয়েছেন একজন।বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে উপজেলার বিলাসপুর‌ বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, নিহতের মধ্যে দুইজন মোটরসাইকেল আরোহী এবং একজন পিকআপভ্যানের চালক রয়েছেন৷ তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

You might also like